আহমাদ ইবন ইয়াহইয়া (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বাকী নামক স্থানে উট বিক্রি করতাম তখন আমি দীনারের বিনিময়ে বিক্রয় করতাম এবং দিরহাম গ্রহণ করতাম। একদা আমি হাফসা (রাঃ)-এর গৃহে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার নিকট জানতে চাই যে, আমি বাকীতে উট বিক্রি করি, আর আমি দীনারের বিনিময়ে বিক্রয় করে দিরহাম নিয়ে থাকি। তিনি বললেনঃ কোন ক্ষতি নেই যদি তুমি ঐ দিনের দামে নিয়ে থাক এবং এমন অবস্থায় পৃথক হও যে, কারো কাছে কারো কিছু বাকি থাকবে না।
It was narrated that Ibn 'Umar said:"I used to sell camels at Al-Baqi and I would sell Dinars in exchange for Dirhams. I came to the Prophet in the house of Hafsah and said: 'O Messenger of Allah, I want to ask you: I sell camels in Al-Baqi and I sell Dinars in exchange for Dirhams. He said: 'There is nothing wrong with it if you take the price on that day, unless you depart when there is still unfinished business between you both (buyer and seller)
তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বললামঃ আপনি যা বলছেন, তা কি আপনি আল্লাহর কিতাবে পেয়েছেন, না রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন? তিনি বললেনঃ আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও শুনিনি কিন্তু উসামা ইবন যায়দ (রাঃ) আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুদ শুধু বাকি বিক্রির মধ্যেই হয়ে থাকে।
It was narrated that Abu Salih heard Abu Saeed Al-Khudri say:"I said to Ibn Abbas: 'Do you think that what you are saying is something that you found in the Book of Allah, or something that you heard from the Messenger of Allah?' He said: 'I did not find it in the Book of Allah, nor did I hear it from the messenger of Allah, rather Usamah bin Zaid told me that the Messenger of Allah said: 'Riba is only in credit
কুতায়বা (রহঃ) ... সিমাক (রহঃ) ইবন জুবায়র (রহঃ) থেকে বর্ণিত এবং তিনি ইবন উমর (রাঃ) থেকে। তিনি বলেন, আমি রূপার বিনিময়ে স্বর্ণ বিক্রি করতাম এবং স্বর্ণের বিনিময়ে রূপা বিক্রয় করতাম। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ যখন তুমি বিক্রয় করবে, তখন আপন সাথী হতে পৃথক হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের উভয়ের মধ্যে লেনদেন অবশিষ্ট থাকে।
It was narrated that Ibn 'Umar said:"I used to sell gold for silver, or silver for gold. I came to the Messenger of Allah and told him about that, and he said: 'If you make a deal with your companion, d o not leave him when there is still any ambiguity (in the deal) between you