হারূন ইবন আবদুল্লাহ্ (রহঃ) ও ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... উবাদা ইবন সামিত (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ স্বর্ণের এক পাল্লার বিনিময়ে এক পাল্লা হওয়া অপরিহার্য, তখন মুআবিয়া (রাঃ) বললেনঃ এর কথা কিছুই হচ্ছে না। উবাদা (রাঃ) বললেনঃ আল্লাহর কসম! আমি এ কথার পরওয়া করি না যে, আমি ঐ দেশে থাকবো না, যেখানে মুআবিয়া (রাঃ) রয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এটা বলতে শুনেছি।
It was narrated that 'Ubadah bin As-Samit said:"I heard the Messenger of Allah say: 'Gold, equal amount."' (One of the narrators) Yaqub did not mention: "Equal amount." Muawiyah said: "This does not mean anything." 'Ubadah said; "By Allah I do not care if I am in a land where Muawiyah is not present. I bear witness that I heard the Messenger of Allah say that
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... সুলায়মান ইবন আলী (রহঃ) হতে বর্ণিত:
আবুল মুতাওয়াক্কিল তাদের সাথে বাজারে গেলে তাঁর নিকট একদল লোক এসে দাঁড়াল, তখন আমিও তাদের মধ্যে ছিলাম। তিনি বলেন, আমরা বললাম, আমরা আপনার নিকট মুদ্রার লেনদেন সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য এসেছি। তিনি বললেনঃ আমি আবু সাঈদ খুদরীকে বলতে শুনেছি, এমনই সময় এক ব্যক্তি বলল, আপনার এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আবু সাঈদ ব্যতীত অন্য কেউ নেই? তিনি বললেনঃ আমার এবং তাঁর মধ্যে তিনি ছাড়া আর কেউই নেই। তিনি বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খোরমার বিনিময়ে খোরমা এবং লবণের বিনিময়ে লবণ সমপরিমাণে ক্রয়-বিক্রয় শুদ্ধ হবে। যে ব্যক্তি এর উপর কিছু বেশি দেবে বা নেবে, সে সুদের মধ্যে লিপ্ত হবে এবং দাতা-গ্রহীতা তাতে সমান।
It was narrated from Sulaiman bin Ali:"Abu Al-Mutawakkil passed by them in the market and some people, including me, stood up to greet him. We said: 'We have come to you to ask you about transactions.' He said: 'I heard a man say to Abu Saeed Al-Khudri': 'Is there anyone between you and the Messenger of Allah (in the chain of narrators) apart from Abu Saeed Al-Khudri? He said: 'There is no one else between him and I. He said: Gold for gold, silver for silver, wheat for wheat, barley for barley, dates for dates, salt for salt, equal amounts. Whoever gives more than that or takes more has engaged in Riba, and the taker and the giver are the same
মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... উবাদা ইবন সামিত (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, পিণ্ড আকারে হোক বা মুদ্ররূপে, সমপরিমাণ হতে হবে এবং রূপার বিনিময়ে রূপা, তা পিণ্ড আকারে হোক বা মুদ্রারূপে, সমপরিমাণ হতে হবে। লবণের বিনিময়ে লবণ, খোরমার বিনিময়ে খোরমা এবং গমের বিনিময়ে গম এবং যবের বিনিময়ে যব ক্রয়-বিক্রয় হলে সমপরিমাণ হতে হবে। যে তা থেকে অধিক নেয় বা দেয়, সে সুদে লিপ্ত হল। ইয়াকূব যবের বিনিময়ে যবের কথা উল্লেখ করেন নি।
It was narrated that 'Ubadah bin As-Samit said:"The messenger of Allah said: 'Gold for gold, of equal measure; silver for silver, of equal measure; salt for salt, dates for dates wheat for wheat, barley for barley, like for like. Whoever gives more or takes more has engaged in Riba."' (Sahih) The wording is that of Muhammad Yaqub did not mention - "Wheat for wheat