রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়লের মাপে নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে খোরমার স্তূপ বিক্রয় করতে নিষেধ করেছেন, যার সঠিক পরিমাণ জানা নেই।
Jabir bin 'Abdullahsaid:"The Messenger of Allah forbade selling a heap of dried dates whose volume is unknown for known volume of dried dates
মুহাম্মাদ ইবন আলী ইবন মায়মূন (রহঃ) ... সা'দ ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শুকনা খোরমার পরিবর্তে তাজা খেজুর বিক্রি সম্বন্ধে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ তা শুকালে কি কম হয়ে যায়? তারা বললেন, হ্যাঁ। তখন তিনি তা থেকে নিষেধ করলেন।
It was narrated that Sa 'd bin Malik said:"The Messenger of Allah was asked about (buying) said; 'Will fresh dates decrees (in weight or volume) when they dry out? 'They said 'yes so he forbade that
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খাদ্য বস্তুর স্তূপের পরিবর্তে খাদ্য স্তূপ বিক্রি করা যাবে আর নির্দিষ্ট পরিমাণ খাদ্য স্তূপের বিনিময়ে খাদ্যের স্তূপ বিক্রি করা যাবে না।
Abu Zubair narrated that he heard Jabir bin 'Abdullah say:"The Prophet said: ' A heap of grain should not be sold for a heap of grain, or for a heap of grain of known measure
তাজা খেজেুরের পরিবর্তে খোরমা খরিদ করার ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলে তিনি তাঁর আশেপাশের লোকদের বলেনঃ তাজা খেজুর শুকালে কি কমে যায়? তারা বলেন, হ্যাঁ। তখন তিনি তা থেকে নিষেধ করেন।
it was narrated that Sa'd said:"The Messenger of Allah was asked about (buying) fresh dates with dried dates, and he said to those who were around him: 'Will fresh dates decrease (in weight or volume) when they dry out?" they said Yes,' so he forbade that