ইসহাক ইবন মানসূর (রহঃ) ও ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরায়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে, তা পাঁচ ওসাক বা পাঁচ ওসাকের কম পরিমাণে বিক্রি করা যাবে (ষাট সা'তে এক ওসাক)।
It was narrated from Au Hurairah that the prophet granted a concession allowing estimation for 'Ararya sales, so long as they were five Wasq or less then that
আবূ দাউদ (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমা ও তাজা খেজুরের বেলায় আরায়া বিক্রির অনুমতি দিয়েছেন, এছাড়া অন্য কিছুতে অনুমতি দেননি।
It was narrated the Zaid bin Thabit sadi:"The Messenger of Allah granted a concession allowing 'Araya sales for fresh dates and for dried dates, but he did not allow anything other than that
আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আব্দুর রহমান (রহঃ) ... সাহল ইবন আবূ হাসমা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ততা প্রকাশের আগে ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। আর তিনি আরায়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে, তা খোরমার বিনিময়ে অনুমান করে বিক্রি করা যাবে, ক্রেতা তা তাজা অবস্থায় খাবে।
It was narrated from Sahl bin Abi Hathamah that the Prophet forbade selling fruits before their condition was known, but he granted a concession allowing 'Araya sales by estimate, so its people could eat fresh dates