। কুতায়বা (রহঃ) ... মারওয়ান ইবনু হাকাম থেকে বর্ণিত। লজ্জাস্থান স্পর্শ করলে উযূ (ওজু/অজু/অযু) করতে হবে। মারওয়ান বলেন, বুসরা বিনত সাফওয়ান আমাকে এটা অবগত করেছেন। একথা শুনে উরওয়া (রাঃ) তার নিকট লোক পাঠালে তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজে উযূ (ওজু/অজু/অযু) করতে হবে তার উল্লেখ করতে গিয়ে বলেছেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও।
It was narrated that Marwan bin Al-Hakam said that one should perform Wudu' after touching one's penis. Marwan said:"Busrah bint Safwan told me that." 'Urwah sent someone to check that, and she said: "The Messenger of Allah (ﷺ) mentioned what Wudu' is done for, and said: 'Touching the penis
। ইমরান ইবনু মূসা (রহঃ) ... বুসরা বিনত সাফওয়ান (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমাদের কেউ নিজ লজ্জাস্থানে হাত রাখে, তবে সে যেন উযূ (ওজু/অজু/অযু) করে নেয়।
It was narrated from Busrah bint Safwan that the Prophet (ﷺ) said:"If any one of you touches his private part with his hand, let him perform Wudu
। ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... বুসরা বিনত সাফওয়ান (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি নিজ গুপ্তাঙ্গ স্পর্শ করে সে যেন উযূ (ওজু/অজু/অযু) করা ব্যতীত সালাত আদায় না করে। আবূ আবদুর রহমান বলেন, হিশাম ইবনু উরওয়াহ হাদিসটি তার বাবা হতে শোনেন নি। আল্লাহই ভালো জানেন।
It was narrated from Busrah bin Safwan that the Prophet (ﷺ) said:"Whoever touches his penis, he should not perform Salah until he performs Wudu'." Abu 'Abdur-Rahman (An-Nasa'i) said: Hisham bin 'Urwah did not hear this Hadith from his father
। কুতায়বা (রহঃ) ... বুসরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে নিজের গুপ্ত অঙ্গ স্পর্শ করে, সে যেন উযূ (ওজু/অজু/অযু) করে।
It was narrated that Busrah said:"The Messenger of Allah (ﷺ) said: 'Whoever touches his private part, let him perform Wudu