তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রথম তিন দিনের পরে কুরবানীর গোশত রেখে দিতে নিষেধ করেছিলেন, এরপর তিনি বললেনঃ তোমরা। তা খাও এবং লোকদেরকে খাওয়াও।
It was narrated that Abu sa'eed Al-aKhudri said:"The Messenger of Allah forbade keeping the meat of the sacrificial animals for more than three days, then he said: 'Eat and feed other,"' (Sahih)
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে কুরবানীর গোশত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ আমরা এক মাস পর্যন্ত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর জন্যকুরবানীর পশুর পা তুলে রাখতাম। এরপর তিনি তা খেতেন।
It was narrated from 'Abdur'Rahman bin 'Abis that his father said:"I asked 'Aishah about the meat of the sacrificial animals and she said: 'We used to keep the trotters for the Messenger of Allah for a month, then he would eat them
তিনি বলেন, খায়বরের দিন চর্বি ভর্তি একটি থলি পাওয়া গেল। আমি তা নিয়ে বললাম, আমি এর থেকে কাউকে কিছু দিব না। তারপর আমি ফিরে তাকালাম, দেখি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মিত হাসছেন।
Abdullah bin Mughaffal said:"A bag of fat was thrown on the day of Khaibar, and I caught it and said: "I will not give anything of this to anyone.' I turned around and saw the Messenger of Allah there, smiling." (Sahih)
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ لُحُومِ الأَضَاحِي بَعْدَ ثَلاَثٍ قَالَتْ نَعَمْ أَصَابَ النَّاسَ شِدَّةٌ فَأَحَبَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُطْعِمَ الْغَنِيُّ الْفَقِيرَ ثُمَّ قَالَ لَقَدْ رَأَيْتُ آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم يَأْكُلُونَ الْكُرَاعَ بَعْدَ خَمْسَ عَشْرَةَ قُلْتُ مِمَّ ذَاكَ فَضَحِكَتْ فَقَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِنْ خُبْزٍ مَأْدُومٍ ثَلاَثَةَ أَيَّامٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ .
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আবিস (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-এর নিকট গিয়ে বললাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিন দিনের পর কুরবানীর গোশত খেতে নিষেধ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। লোকের মধ্যে অভাব দেখা দেওয়ায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন যেন ধনী লোকেরা দরিদ্রদেরকে খাওয়ায়। এরপর তিনি বললেনঃ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গকে পনের দিন পরেও গরুছাগলের পা-এর গোশত খেতে দেখেছি। আমি বললামঃ তা কেন করতেন? তখন তিনি হেসে বললেনঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের লোক উপর্যুপরি তিন দিন তৃপ্তি সহকারে রুটি খেতে পাননি, যাবৎ না তিনি মহান আল্লাহর সাথে মিলিত হয়েছেন।
It was narrated from 'Abdur-Rahman bin 'Abis that his father said:"I came in to 'Aishah and said: 'Did the Messenger of Allah forbid (eating) the meat of sacrificial animals after three day?' She said: 'Yes Hardship had befallen the people, and the Messenger of Allah wanted the rich to feed the poor.' Then she said: 'I remember the family of Muhammad eating the trotters after fifteen days. I said: 'Why is that" She laughed and said: 'The family of Muhammad never ate their fill of bread and something to go with it, for three days in row, until he met Allah, the Mighty and Sublime,"' (Sahih)