ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন আউফ-এর আযাদকৃত দাস আবু উবায়দ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ঈদের দিন আমি আলী ইবন আবু তালিবের নিকট উপস্থিত ছিলাম। তিনি খুতবার পূর্বেই সালাত আরম্ভ করলেন। এরপর সালাত আদায় করলেন আযান ও ইকামত ব্যতীত। পরে তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তিন দিনের উপরে কুরবানীর গোশতের কিছু রেখে দিতে নিষেধ করতে শুনেছি।
It ws narrated that Abu 'Ubaid - the freed slave of Ibn 'Awf - said:"I saw 'Ali bin Abi Talib - may Allah honor his face on the day of 'Id. He started with the prayer before the Khutbah, and then he prayed with no Adhan and no Iqamah. Then he said: 'I heard the Messenger of Allah forbidding anyone form keeping anything of his sacrificial animal for more than three days." (Sahih)
মুহাম্মদ ইবন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন পরেও কুরবানীর গোশত খেতে নিষেধ করেছিলেন। পরে তিনি বলেন, তোমরা খাও অথবা তা দ্বারা উপকৃত হও অথবা জমা করে রাখ।
It was narrated from Jabir bin 'Abdullah that:the Messenger of Allah forbade eating the meat of the sacrificial animals after three days then he said: "Eat, take some with you (if traveling). And store some." ( Sahih)