ওহাব ইবন বায়ান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শিকারী কুকুর পালিত পশুর রক্ষক কুকুর কিংবা কৃষিভূমির পাহারার কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করবে, তার সওয়াব হতে প্রতিদিন দুই কীরাত সওয়াব কমে যাবে।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah said:"Whoever keeps a dog that is not a dog used for hunting, herding livestock or guarding land, two qirats will be deducted from his reward each day
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি শিকারী কুকুর, পালিত জন্তুর রক্ষক কুকুর অথবা জমি পাহারার কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করবে, তার আমল হতে প্রতিদিন এক কীরাত সওয়াব কমে যাবে।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah said:"Whoever keep s dog except a dog for hunting, farming or herding livestock, on e Qurat will be deducted from his good deeds each day
আলী ইবন হুজর (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পালিত পশুর রক্ষক কুকুর অথবা শিকারী কুকুর ব্যতীত অন্য কুকুর পালে, তার আমল থেকে প্রতিদিন এক কীরাত সওয়াব কমে যাবে। আবদুল্লাহ (রাঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেনঃ অথবা কৃষিকাজের কুকুর ব্যতীত।
It was narrated from Salim bin 'Abdullah that his father said:"The Messenger of Allah said: "Whoever keeps a dog, except a dog for herding livestock or a dog for hunting, one Qirat will be deducted from his reward each day." 'Abdullah said: "Abu Hurairah said: 'Or a dog for farming
মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন মুগাফফাল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি শিকারী কুকুর, গবাদি পশুর রক্ষণাবেক্ষণের কুকুর এবং কৃষিকাজের হিফাযতের কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করবে, প্রতিদিন তার সওয়াব থেকে এক কীরাত কমে যাবে।
It was narrated from 'Abdullah bin Mughaffal that the Prophet said:"Whoever keeps a dog, except a dog for hunting, herding livestock or farming, one Qurat will be deducted from his reward each day