আহমদ ইবন আবদুল্লাহ ইবন হাকাম (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) বলেন, নাহরায়নে আমাদের একজন পড়শী ছিলেন যিনি অন্য গোত্র থেকে আমাদের গোত্রে এসে নিবাস গ্রহণ করেছিলেন এবং ইবাদতের জন্য নির্জনতা অবলম্বন করেছিলেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেন, আমি আমার কুকুরকে শিকারের জন্য ছেড়ে দেই; পরে ঐ কুকুরের সাথে অন্য কুকুর দেখতে পাই, আমি বুঝতে পারি না কোন্ কুকুর শিকার করেছে? তিনি বললেনঃ তা খাবে না। কেননা তুমি তোমরা তোমার কুকুরের উপর বিসমিল্লাহ্ পড়েছ, অন্যের কুকুরের উপর বিসমিল্লাহ পড়নি।
It was narrated from Ash-Sha bi that; "Adiyy bin Hatim who was neighbor, Dakhilan and Rabitan at An-Nahrain narrated that he asked the Prophet Saying:'I releaser my dog and I find another dog with my dog, and I do not know which of them caught (the game).' He said: 'Do not eat, for your only said the name of Allah over your dog, and not over any other dog
আমর ইবন আলী (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কুকুরের শিকার সম্বন্ধে প্রশ্ন করলে, তিনি বললেনঃ যখন তুমি বিসমিল্লাহ্ পড়ে কুকুর ছাড়বে তখন ঐ শিকার খাবে, আর যদি তোমার কুকুরের সাথে অন্য কোন কুকুর দেখতে পাও তবে ঐ শিকার খাবে না। কেননা তোমরা নিজের কুকুর ছাড়ার সময় বিসমিল্লাহ পড়েছ, অন্যের কুকুরের উপর পড়নি।
It was narrated that 'Adiyy bin Hatim said:"I asked the Messenger of Allah about dogs and he said: 'If you release your dog and say the name of Allah, then eat, but if you find another dog with your dog then do not eat, for you only said the name of Allah over your dog, not any other
আমর ইবন ইয়াহইয়া ইবনুল হারিস (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে, তিনি বললেনঃ তোমার কুকুর ছেড়ে দেয়ার পর যদি ঐ কুকুরের সাথে অন্য এমন কুকুর থাকে যাকে ছাড়ার সময় বিসমিল্লাহ পড়া হয়নি, তবে ঐ শিকার খাবে না। কেননা তুমি জান না তাদের কোনটি শিকার মেরেছে।
It was narrated from 'Adiyy bin Hatim that he asked the Messenger of Allah about hunting and he said:"If you release your dog and other dogs over with you have not mentioned the name of Allah join him, then do not eat (what they catch), because you do not know which of them killed it (the game)