তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ)-এর আযাদকৃত দাসীর একটি মৃত বকরী দেখতে পান আর তা ছিল সাদকার বকরী। তিনি বললেন, যদি সে এর চামড়া খুলে নিয়ে তা কাজে লাগাতো তবে ভাল হতো। লোকজন বললো, এটি তোমরা মৃত। তিনি বললেনঃ হারাম করা হয়েছে তোমরা কেবল এর গোশত খাওয়া।
Ibn'Abbas said:"The Messenger of Allah saw a dead sheep that belonged to the freed slave woman of Maimunah, and had come from the Sadaqah." He said: "Why don't you take off its hide and make use of it?" They said: "It is dead meat." He said: "It is only unlawful to eat it
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِشَاةٍ مَيِّتَةٍ كَانَ أَعْطَاهَا مَوْلاَةً لِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " هَلاَّ انْتَفَعْتُمْ بِجِلْدِهَا " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا " .
মুহাম্মদ ইবন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরীর নিকট দিয়ে যাচ্ছিলেন, যা তিনি মায়মূনা (রাঃ)-এর আযাদকৃত দাসীকে দান করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, এর চামড়া দ্বারা উপকৃত হলে না কেন? উপস্থিত লোকেরা বললোঃ ইয়া রাসূলাল্লাহ! এটি তোমরা মৃত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর কেবল খাওয়াকেই হারাম করা হয়েছে।
It was narrated that Ibn 'Abbas said:"The Messenger of Allah passed by a dead sheep that he had given to a freed slave woman of Maimunah, the wife of the Prophet. He said: 'Why don't you make use of its hide?' They said: 'O Messenger of Allah, it is dead meat.' The Messenger of Allah said: 'It is only forbidden to eat it
আবদুর রহমান ইবন খালিদ কাত্তান রাকী (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, একটি বকরী মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তোমরা এ চামড়া দাবাগত করে তা কাজে লাগাতে।
It was narrated from Ibn 'Abbas:"Maimunah told me that a sheep died, and the Prophet said: 'Why don't you tan its skin and make use of it'?
কুতায়বা (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত পড়ে থাকা বকরীর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেনঃ এটি কার? লোকেরা বললোঃ এটি মায়মূনা (রাঃ)-এর বকরী। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি সে এর চামড়া কাজে লাগাত তবে কোন পাপ ছিল না। লোকেরা বললো, এটি তোমরা মৃত। তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলা একে খাওয়া হারাম করেছেন।
It was narrated from Ibn 'Abbas, from Maimunah, that:the Prophet passed by a dead sheep that had been thrown aside. He said: "Who does this belong to?" They said: "Maimunah." He said: "Why did she not make use of its skin?" They said: "It is dead meat (i.e., it was not slaughtered properly)." He said: "Allah, the Mighty and Sublime, has only forbidden us to eat it