ইসহাক ইবন মানসূর (রহঃ) ... তারিক ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলো, আর তখন তিনি তাঁর পদদ্বয় ঘোড়র পাদানীতে রেখেছিলেন, কোন্ জিহাদ সর্বোত্তম? তিনি বললেনঃ অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা।
It was narrated from Tariq bin Shihab that:a man asked the Prophet, when he had put his leg in the stirrup: "Which kind of Jihad is best?'" He said: " a word of truth spoken before an unjust rulers
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। তখন আমরা ছিলাম নয়জন। তার মধ্যে পাঁচ ও চার-এর একটি সংখ্যায় ছিল আরব এবং অপর সংখ্যায় ছিল অনারব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ শোন, তোমরা শুনে থাকবে যে, আমার পরে শাসক হবে, যারা তাদের নিকট গিয়ে তাদের মিথ্যাকে সত্য বলে প্রতিপাদন করবে, আর অত্যাচারে তাদের সাহায্য করবে, আমি তার নই, আর সেও আমার নয়। সে আমার কাছে হাওযে আসতে পারবে না। আর যারা তাদের নিকট যাবে না, তাদের মিথ্যাকে সত্য প্রতিপাদন করবে না এবং তাদের অত্যাচারে সাহায্য করবে না, সে আমার এবং আমিও তার, আর সে আমার কাছে হাওযে আগমন করবে।
It was narrated that Kab bin Ujrah said:"The Messenger of Allah came out to us and we were nine, fie and four, some 'Arabs and some non- 'Arabs. He said: 'Listen. Have you heard that after me there will be rulers, whoever enters upon them and believes their lies and help them in their wrongdoing is not of me, and I am not of him, and he will not come to me at the Cistern? Whoever does not enter upon them or belive their lies or help them in their wrongdoing is of me and I am of him, and he will come to me at the Cistern
কুতায়বা (রহঃ) ... উবাদা ইবনে সামিত (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা এক মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। তখন তিনি বলেন, তোমরা এই কথার উপর আমার নিকট বায়আত কর যে, তোমরা আল্লাহ্ তা'আলার সাথে কাউকে শরীক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, এরপর তিনি পূর্ণ আয়াত পড়ে শোনান। পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার বায়'আত পূর্ণ করবে, তার বিনিময় আল্লাহ্ তা'আলার নিকট রয়েছে, আর যে ব্যক্তি ঐ সকলের মধ্যে কোন একটা করবে, তারপর যদি আল্লাহ্ তার এই কাজকে গোপন রাখেন, তবে তা আল্লাহর উপর নির্ভর করে, তিনি ইচ্ছা করলে শাস্তি দেবেন, আর ইচ্ছা করলে ক্ষমা করবেন।
It was narrated that 'Ubadah bin As-Samit said:"We were with the Prophet in a gathering and he said: 'Pledge to me that you will not associate anything with Allah, you will not steal, and you will not have unlawful sexual relations.' He recited the Verse to them (and said) Whoever does any of these things, and Allah conceals him then it is up to Allah, the mighty and Sublime: If He wills, He will punish him, and if He wills, He will forgive him
আমর ইবন আলী (রহঃ) ... কা'ব ইবনে উজরা (রাঃ) বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন, তখন আমরা ছিলাম নয়জন। তিনি বললেনঃ দেখ, অচিরেই আমার পর এমন শাসক হবে, যে ব্যক্তি তাদের মিথ্যাকে স্বীকার করবে, আর অন্যায় কাজে তাদের সাহায্য করবে, সে আমার দলভুক্ত নয় এবং আমার সাথে তার কোন সম্পর্ক থাকবে না। কিয়ামতের দিন সে আমার কাছে হাওযে আসবে না, আর যারা এ সকল শাসকের মিথ্যাকে সত্য বলবে না, আর যুলুমেও তাদের সাহায্য করবে না; সে আমার সাথী এবং আমিও তার সাথী; আর এ ব্যক্তি আমার কাছে হাওযে আগমন করবে।
It was narrated that Kab bin Ujrah said:"The Messenger of Allah came out to us, and there were nine of us. He said; 'After me there will be rulers, whoever believes in their lies and helps them in their wrongdoing is not of me, and I am not of him, and he will not come to me at the Cistern. Whoever does not believe their lies and does not help them in their wrongdoing, he is of me, and I am of hi, and he will come to me at the Cistern