মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আবদুল হাকাম (রহঃ) ... আবু আইয়ুব (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দুনিয়াতে কোন নবী প্রেরিত হননি আর না তাঁর কোন খলীফা, যাকে দুটি অলক্ষ্য পরামর্শদাতা দেয়া হয়নি। এক পরামর্শদাতা হলো, যে ভাল কাজের প্রতি নির্দেশ করে এবং মন্দ কাজ হতে নিষেধ করে। আর এক পরামর্শদাতা হলো, যে মন্দ কাজের প্রেরণা দেয়। অতএব যে ব্যক্তি মন্দ পরামর্শদাতা হতে রক্ষা পেল, সেই সকল অনিষ্ট হতে রক্ষা পেল।
It was narrated that Abu Ayyub said; "I heard the Messenger of Allah say:'No prophet has eve been sent, nor has there been any Khalifah after him, but he has two groups of advisers, a group that tells him to do good and a group that tells him to do evil. Whoever is protected from the evil group, then he is indeed protected
ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা কোন নবী বা কোন প্রতিনিধি প্রেরণ করেননি, তার সাথে দুটি পরামর্শদাতা ব্যতীত। এক পরমর্শদাতা হলো, যে ভাল কাজের প্রতি উদ্বুদ্ধ করে। আর এক পরামর্শ দাতা হলো, যা মন্দ কাজের প্রেরণা যোগায়। কিন্তু আল্লাহ্ তা'আলা যাকে রক্ষা করেন তিনিই রক্ষা পান।
It was narrated from Abu Saeed tht the Messenger of Allah said:"Allah never sends a prophet or appoints a Khalifah but he has two groups of advisers: A group that tells him to do good and a group that tells him to do evil and urges him to do it. And the one who is truly protected is the one who is protected by Allah, the Mighty and Sublime
আমর ইবন উসমান (রহঃ) ... কাসিম ইবন মুহাম্মাদ (রহঃ) বলেন, আমার ফুফুকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি শাসক নিযুক্ত হন এবং আল্লাহ্ তা'আলা তার কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ্ তাআলা তার জন্য একজন পুণ্যবান মন্ত্রী নিযুক্ত করেন, যদি ভুলে যান তবে তাঁকে স্মরণ করিয়ে দেন। আর যদি তাঁর স্মরণ থাকে, তবে তাঁকে সাহায্য করেন।
It was narrated that Al-Qasim bin Muhammad said:" I heard my paternal aunt say: 'The Messenger of Allah said; "Whoever among you is appointed to a position of authority. If Allah wills good for him. He will give him a righteous minister who will remind him if he forgets and help him if he remembers
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আবদুল্লাহ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক ইমামের দু’জন পরামর্শদাতা থাকে। এক পরামর্শদাতা হলো, যে তাকে নেকী ও উত্তম কাজের আদেশ করে এবং তাকে মন্দ কাজ থেকে বিরত রাখে। আর এক পরামর্শদাতা হলো, যে তার কাজে ফাসাদ সৃষ্টিতে ত্রুটি করে না। অতএব, যে ব্যক্তি এর মন্দ থেকে রক্ষা পায়, সে সকল অনিষ্ট থেকে রক্ষা পেল। আর সে এমন দলের একজন হয়ে যায়, যারা মন্দ পরামর্শদাতার উপর জয়যুক্ত হয়।
It was narrated that Abu Hurairah said " The Messenger of Allah said:'No ruler is appointed but he has tow groups of advisers: A group which urges him to do good and tells him not to do evil, and a group which does its best to corrupt him. Whoever is protected from their evil is indeed protected. And he (the ruler) belongs to the group that has the greater influence over him