মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... ইয়াহইয়া ইবন হুসায়ন (রহঃ) বলেন, আমি আমার দাদীকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিদায় হজ্জের সময় বলতে শুনেছিঃ যদি তোমাদের উপর কোন হাবশী দাসকেও শাসক নিযুক্ত করা হয়, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তখন তোমরা তার কথা শুনবে; তার আনুগত্য করবে।
It was narrated that Yahya bin Husain said:"I heard my grandmother say: 'I heard the Messenger of Allah say, during the Farewell Pilgrimage: If an Ethiopian slave is appointed over you who rules according to the Book of Allah, then listen to him and obey
হাম্মাদ ইবন সারী (রহঃ) ... আবদুর রহমান ইবনে আবদে রাব্বিল কা'বা (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর নিকট গেলাম, তখন তিনি কাবার ছায়ায় উপবিষ্ট ছিলেন এবং তাঁর চতুর্দিকে লোক সমবেত ছিল। তিনি বলেন, আমি তাকে বলতে শুনলামঃ একবার আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক সফরে ছিলাম। আমরা এক মনযিলে অবতরণ করলাম। এ সময় আমাদের কেউ তাঁবু খাটাচ্ছিল, কেউ তীর নিক্ষেপের প্রতিযোগিতায় ছিল, কেউ পশু চারণে ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে আহ্বানকারী আহ্বান করলঃ সালাতের জন্য একত্রিত হও। আমরা সকলে একত্র হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেনঃ আমার পূর্ববর্তী প্রত্যেক নবীর দায়িত্ব ছিল, তাঁর উম্মতের জন্য যা ভাল মনে করতেন, তাদেরকে তা শিক্ষা দেওয়া। আর যা তাদের জন্য অনিষ্টকর মনে করতেন, তা হতে তাদেরকে সতর্ক করা। আর তোমাদের এই উম্মতের প্রথমদিকের লোকদের জন্য নিরাপত্তা রাখা হয়েছে কিন্তু শেষের দিকে যাৱা আসবে তারা মুসীবত এবং এমন কিছু বিষয়ের সম্মুখীন হবে যা তারা অনিষ্টকর মনে করবে। তাদের উপর উপর্যুপরি ফিতনা আসতে থাকবে, যার পরেরটির কাছে আগেরটি তুচ্ছ মনে হবে। এক ফিতনা আসবে। তখন মু'মিন বলবেঃ এটিতো আমাকে ধ্বংস করবে। পরে তা দূর হয়ে যাবে। তা দূর হতে না হতে আর এক মুসীবত এসে পড়বে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি জাহান্নাম হতে নিস্তার পেতে এবং জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন আল্লাহ এবং কিয়ামতের উপর বিশ্বাস রেখে মারা যায়। আর সে লোকের প্রতি ঐরূপ ব্যবহার করবে, যেরূপ ব্যবহার সে তাদের নিকট প্রত্যাশা করে। আর যে ইমামের হাতে হাত রেখে বায়'আত করবে, সে যেন নিষ্ঠার সাথে সাধ্যমত তার আনুগত্য করে। পরে যদি কোন ব্যক্তি ঐ ইমামের সঙ্গে বিরোধে লিপ্ত হতে চায়, তবে তার গর্দান উড়িয়ে দিবে। তখন আমি তার নিকটবর্তী হয়ে বললামঃ আপনি কি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
It was narrated that 'Abdur-Rahman bin 'Abd Rabb Al-Kabah said:" I came to 'Abdullah bin Amr bin Al-As while he was sitting in the shade of Kabah, and the people were gathered around him, and I heard him say: 'While we were with the Messenger of Allah on a journey, we stopped to camp, and some of us were pitching tents, some were competing in shooting arrows, and some were taking the animals out to race them. Then the caller of the Prophet called out: As-Salatu Jamiah (prayer is about to begin). So we gathered, and the Messenger of Allah stood up and addressed us. He said: There has a never been a prophet before me who was not obliged to tell his nation of what he knew was good for them, and to warn against that he knew was bad for them. With regard to Ummah of yours, soundness (of religious commitment) has been placed in its earlier generations, and the last of them will be afflicted with calamities and things that you dislike. Then there will come tribulations which will make the earlier ones pale into significances, and the believer will say: This will be then end of me, then relief will come. Then (more) tribulations will come and the believer will say: this will be the end of me, then relief will come. Whoever would like to be taken far away from the Fire and admitted to Paradise, let him die believing in Allah and the Last Day, and let him treat people as he would like to be treated. Whoever pledges to a ruler and gives him the grasp of his hand and the sincerity of his heart, the let him obey him as much as he can, and if another comes and challenges him, let them strike the neck of (i.e., kill) the second one."' He said: " I drew near to him and said: 'Did you hear the Messenger of Allah say that? He 'Yes, and quoted the Hadith without interruption (in the chain)
ইউসুফ ইবন সা'ঈদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে আল্লাহ্ তা'আলার আনুগত্য করলো; আর যে আমার আনুগত্য করলো না, সে আল্লাহরও আনুগত্য করলো না। আর যে আমার নির্বাচিত শাসকের আনুগত্য করলো, সে আমার আনুগত্য করলো; আর যে আমার নির্বাচিত শাসককে অমান্য করলো, সে আমাকে অমান্য করলো।
Abu Hurairah said:"The Messenger of Allah said: 'Whoever obeys me, obeys Allah, and whoever disobeys me, disobeys Allah. Whoever obeys my governor (Amir), he has obeyed me, and whoever disobeys my governor, he has disobeyed me
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، قَالَتْ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نِسْوَةٍ فَقَالَ لَنَا " فِيمَا اسْتَطَعْتُنَّ وَأَطَقْتُنَّ " .
কুতায়বা (রহঃ) ... উমায়মা বিনতে রুকায়কা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা কতিপয় মহিলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়'আত গ্রহণ করি। এরপর তিনি আমাদেরকে বলেনঃ তোমাদের দ্বারা যতটুকু সম্ভব এবং তোমাদের যতটুকু শক্তি আছে।
It was narrated that Umaimah bin Ruqaiqah said:"We gave pledge to the Messenger of Allah among a group of women, and he said to us: 'In as much as you can and are able