أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ جَرِيرٍ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ وَعَلَى فِرَاقِ الْمُشْرِكِ .
বিশর ইবন খালিদ (রহঃ) ... জারীর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত গ্রহণ করলাম সালাত আদায় করার, যাকাত প্রদান করার, প্রত্যেক মুসলিমের জন্য শুভ কামনার এবং মুশরিকদের থেকে পৃথক থাকার।
It was narrated that Jarir said:I pledged to the Messenger of Allah (ﷺ) to perform Salah, pay the Zakah, be sincere toward every Muslim and forsake the idolaters
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... জারীর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তখন উপস্থিত হই, যখন তিনি বায়আত গ্রহণ করছিলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি আপনার হাত বাড়িয়ে দিন, যাতে আমিও আপনার নিকট বায়আত গ্রহণ করতে পারি। আর আপনি যা ইচ্ছা আমার উপর শর্ত করুন এবং এ সম্পর্কে আপনি ভাল জানেন। তিনি বললেনঃ আমি এই শর্তে তোমার বায়'আত গ্রহণ করছি যে, তুমি এক আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, মুসলিমদের শুভাকাঙ্ক্ষী থাকবে এবং মুশরিকদের পরিত্যাগ করবে।
Jarir said:"I came to the Prophet when he was accepting (the people's) pledge, and said: 'O Messenger of Allah, extend you hand so that I may give you my pledge, and state your terms, for you know best.' He said: 'I accept you pledge that you will worship Allah, establish Salah, pay the Zakah, be sincere toward the Muslims, and forsake the idolaters
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ، وَالشَّعْبِيِّ، قَالاَ قَالَ جَرِيرٌ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ أُبَايِعُكَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِيمَا أَحْبَبْتُ وَفِيمَا كَرِهْتُ . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَوَتَسْتَطِيعُ ذَلِكَ يَا جَرِيرُ أَوَتُطِيقُ ذَلِكَ " . قَالَ " قُلْ فِيمَا اسْتَطَعْتُ " . فَبَايَعَنِي وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ .
মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... জারীর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার পছন্দনীয় এবং অপছন্দনীয় সকল প্রকার কাজের ব্যাপারে আপনার কথা শ্রবণের এবং আপনার অনুসরণ করার বায়'আত গ্রহণ করছি। তিনি বললেনঃ হে জারীর! তোমার কি সেই ক্ষমতা আছে কিংবা তুমি কি তা পারবে? বরং তুমি বল, আমার দ্বারা যতটুকু সম্ভব। তারপর তিনি এরপর আমার নিকট হতে বায়আত করলেন। আমি আরও বায়আত গ্রহণ করলাম প্রত্যেক মুসলিমের প্রতি কল্যাণকামিতার।
Jarir said:"I came to the Prophet and said to him: 'I pledge to you to hear and obey in what I like and what I dislike.' The Prophet said: 'Can you do that, O Jarir,' or, 'Are you able for that?' He said: Say: As much as I can.' So he accepted my pledge (for that), and that I be sincere toward every Muslim