আহমাদ ইবন আবদা (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি দুই মুসলিম তলোয়ার নিয়ে মুখােমুখি হয় এবং একজন অন্যজনকে হত্যা করে, তাহলে হত্যাকারী ও নিহত ব্যক্তি জাহান্নামে যাবে।
It was narrated that Abu Bakrah said:"The Messenger of Allah [SAW] said: 'If two Muslims fight with swords, and one of them kills the other, then the killer and the slain will both be in Hell
আহমাদ ইবন ফাযালা (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যখন দুই মুসলিম তলোয়ার নিয়ে মুখােমুখি হয় এবং একে অন্যকে হত্যা করে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী হয়। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! হত্যাকারীর ক্ষেত্রে তো এটা স্পষ্ট, কিন্তু নিহতের ব্যাপারটা কী? তিনি বললেনঃ সেও তার সংগীকে হত্যা করতে চেয়েছিল।
It was narrated that Abu Bakrah said:"I heard the Messenger of Allah [SAW] say: 'If two Muslims confront each other with their swords and one of them kills the other, both the killer and the slain will be in Hell.'" They said: "O Messenger of Allah, (we understand about) the killer, but what about the one who is killed?" He said: "He wanted to kill his companion
মুজাহিদ ইবন মূসা (রহঃ) ... আবূ মূসা আশ'আরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন দুইজন মুসলিম তলোয়ার নিয়ে মুখােমুখি হয় এবং একে অন্যকে হত্যা করে, তখন উভয়েই জাহান্নামী। এক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! হত্যাকারীর অবস্থা তো এই, কিন্তু নিহত ব্যক্তি কেন দোযখে যাবে? তিনি বললেনঃ সেও তার সাথীকে হত্যা করার ইচ্ছা করেছিল।
It was narrated from Abu Musa Al-Ash'ari that :The Messenger of Allah [SAW] said: "If two Muslims confront each other with swords and one of them kills the other, then the killer and the slain will both be in Hell." A man said: "O Messenger of Allah, (we understand about) the killer, but what about the one who is killed?" He said: "He wanted to kill his companion
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ...আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন দুই মুসলিম তলোয়ার নিয়ে মুখােমুখি হয় এবং একজন অন্যজনকে হত্যা করে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি জাহান্নামী হবে।
It was narrated that Abu Bakrah said:"The Messenger [SAW] said: 'If two Muslims meet (and fight) with their swords and one of them kills the other, the killer and the slain will both be in Hell