তিনি বলেন, যখন দুই মুসলিম তরবারি নিয়ে মুখােমুখি হয় এবং একে অন্যকে হত্যা করে, তারা উভয়ে জাহান্নামে যাবে। কেউ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! হত্যাকারী তো জাহান্নামে যাবে, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার কী? তিনি বললেনঃ সে তার সাথীকে হত্যা করার সংকল্প করেছিল।
It was narrated from Abu Musa that:The Prophet [SAW] said: "If two Muslims confront each other with swords, and one kills the other, they will both be in Hell." It was said: "O Messenger of Allah, (we understand about) the killer, but what about the one who is killed?" He said: "He wanted to kill his companion
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, যখন দুই মুসলিম ব্যক্তি একে অন্যের উপর অস্ত্র উঠায়, তারা উভয়ে দোযখের নিকট পৌছে যায়। আর যখন তারা একে অন্যকে হত্যা করে, তখন তারা উভয়ে দোযখে যাবে।
It was narrated that Abu Bakrah said:"If two Muslim men bear weapons against each other, then they are both on the brink of Hell. And if one of them kills the other, they will both be in Hell
তিনি বলেন, যখন দুই মুসলিম তলোয়ার নিয়ে যুদ্ধে লিপ্ত হয় এবং একে অন্যকে হত্যা করে, তারা উভয়ে জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর পূর্বের অনুরূপ।
It was narrated from Abu Musa Al-Ash'ari that:The Prophet [SAW] said: "If two Muslims confront each other with swords and one of them kills the other, they will both be in Hell
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন একজন মুসলিম অন্য মুসলিমের উপর হাতিয়ার উত্তোলন করে, তারা উভয়েই জাহান্নামের প্রান্তে পৌঁছে যায়। এরপর যদি হত্যা করে, তবে তারা উভয়েই জাহান্নামে পতিত হবে।
It was narrated that Abu Bakrah said:"The Messenger of Allah [SAW] said: 'If a Muslim points a weapon at his fellow Muslim, then they are on the brink of Hell, and if he kills him, then they will both fall into it