আমর ইবন আলী (রহঃ) ... সাঈদ ইবন যায়দ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, যে ব্যক্তি নিজের মাল রক্ষার্থে যুদ্ধ করে মারা যায়, সে শহীদ। এমনিভাবে যে ব্যক্তি নিজের প্রাণ রক্ষার্থে যুদ্ধ করে মারা যায়, সে শহীদ এবং যে নিজ পরিবারের লোকের জন্য যুদ্ধ করে মারা যায়, সে শহীদ।
It was narrated from Sa'eed bin Zaid that:The Prophet [SAW] said: "Whoever fights to protect his wealth and is killed, he is a martyr. Whoever fights to protect himself, he is a martyr. Whoever fights to protect his family is a martyr
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ জা'ফার (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি যুলুমের কারণে মারা যায়, সে শহীদ।
It was narrated that Abu Ja'far said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever is killed defending his wealth and is killed unjustly, he is a martyr
মুহাম্মাদ ইবন রাফে' (রহঃ) ও মুহাম্মাদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) ... সাঈদ ইবন যায়দ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নিজ মাল রক্ষার্থে যুদ্ধ করে মারা যায়, সে শহীদ। আর যে ব্যক্তি তার পরিবারের লোকদের রক্ষা করতে গিয়ে মারা যায়, সেও শহীদ, আর যে ব্যক্তি তার দীন রক্ষা করার জন্য নিহত হয়, সেও শহীদ। এবং যে নিজ প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সেও শহীদ।
It was narrated that Sa'eed bin Zaid said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever is killed protecting his wealth, he is a martyr. Whoever is killed protecting his family, he is a martyr. Whoever is killed protecting his religion, he is a martyr. Whoever is killed protecting himself, he is a martyr
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا الْمُؤَمَّلُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ " .
আহমাদ ইবন নাসর (রহঃ) ... বুরায়দা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার মাল রক্ষার্থে মারা যায়, সে শহীদ।
It was narrated from Sulaiman bin Buraidah that his father said:"The Messenger of Allah [SAW] said: 'Whoever is killed defending his wealth, he is a martyr