। আহমদ ইবনু হাফস ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক সময় আইয়ূব (আলাইহিস সালাম) উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, এমতবস্থায় তাঁর উপর একটি স্বর্ণের পতঙ্গ পতিত হল, তিনি তা তাঁর কাপড়ে ভরতে লাগলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তখন তাঁর প্রভু তাঁকে ডেকে বললেন, হে আইয়ূব! আমি কি তোমাকে ধনবান করিনি? তিনি বললেনঃ হে আল্লাহ্! হ্যাঁ, আপনি আমাকে ধনবান করেছেন। কিন্তু আমি আপনার বারাকাত থেকে আমার বেনিয়াযী নেই (আমি আপনার বারাকাত হতে মুখ ফেরাতে পারি না)।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah (ﷺ) said: 'While Ayyub, peace be upon him, was bathing naked, locusts of gold landed on him and he started to collect them in his garment. Then his Lord called him (saying): "O Ayyub, did I not make you rich?" he said: "Yes, O Lord, but I cannot do without Your blessing
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبِيدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَاءً - قَالَتْ - فَسَتَرْتُهُ فَذَكَرَتِ الْغُسْلَ قَالَتْ ثُمَّ أَتَيْتُهُ بِخِرْقَةٍ فَلَمْ يُرِدْهَا .
। কুতায়বা (রহঃ) ... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য (গোসলের) পানি রাখলাম, তিনি বলেনঃ আমি তাঁকে আড়াল করলাম। তিনি (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর) গোসলের অবস্থা বর্ণনা করার পর বললেনঃ আমি তাঁর জন্য একটি বস্ত্র আনলাম (গোসলের পানি মুছে ফেলার জন্য), তিনি তা গ্রহন করলেন না।
It was narrated that Maimunah said:"I put some water out for the Messenger of Allah (ﷺ), then I concealed him" - and she mentioned how he performed Ghusl, then she said: "Then I brought him a cloth (a towel) but he did not want it
। কাসিম ইবনু যাকারিয়া ইবনু দ্বীনার (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরক* নামক পাত্রে গোসল করতেন। আর আমি এবং তিনি একই পাত্র থেকে গোসল করতাম।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah (ﷺ) used to perform Ghusl from a vessel which was the size of a Faraq [1] and he and I used to perform Ghusl from a single vessel." [1] See No
। আবূ বকর ইবনু ইসহাক (রহঃ) ... ইয়ালা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা (মানুষের দোষ) আড়ালকারী। কেউ যখন গোসল করে, তখন সে যেন কোন কিছু দ্বারা পর্দা করে নেয়।
It was narrated from Safwan bin Ya'la that his father said:"The Messenger of Allah (ﷺ) said: 'Allah loves concealment, so when any one of you performs Ghusl let him conceal himself with something