Skip to content
4 October 2026 23 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 4081 Sahih
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ قَابُوسَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ح وَأَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ قَالَ حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ قَابُوسَ بْنِ مُخَارِقٍ عَنْ أَبِيهِ قَالَ وَسَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الرَّجُلُ يَأْتِينِي فَيُرِيدُ مَالِي ‏.‏ قَالَ ‏"‏ ذَكِّرْهُ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ لَمْ يَذَّكَّرْ قَالَ ‏"‏ فَاسْتَعِنْ عَلَيْهِ مَنْ حَوْلَكَ مِنَ الْمُسْلِمِينَ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ لَمْ يَكُنْ حَوْلِي أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ قَالَ ‏"‏ فَاسْتَعِنْ عَلَيْهِ بِالسُّلْطَانِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ نَأَى السُّلْطَانُ عَنِّي قَالَ ‏"‏ قَاتِلْ دُونَ مَالِكَ حَتَّى تَكُونَ مِنْ شُهَدَاءِ الآخِرَةِ أَوْ تَمْنَعَ مَالَكَ ‏"‏ ‏.‏
হান্নাদ ইবন সারী (রহঃ) ও আলী ইবন মুহাম্মাদ ইবন আলী (রহঃ) ... কাবূস ইবন আবুল মুখারিক (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললো, যদি কেউ আমার মাল লুট করতে আসে, তখন আমি কি করবো? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর নামে উপদেশ দাও। সে ব্যক্তি বললোঃ যদি সে উপদেশ গ্রহণ না করে? তিনি বললেনঃ তবে তুমি তোমার অন্যান্য মুসলিম পড়শীর সাহায্য গ্রহণ কর। সে বললোঃ যদি ঐরূপ কোন মুসলিম প্রতিবেশী আমার না থাকে? তিনি বললেনঃ তবে তুমি শাসকের আশ্রয় গ্রহণ করবে। সে বললোঃ যদি শাসকও দূরে থাকে? তিনি বললেনঃ তবে তুমি তোমার মাল রক্ষার্থে জিহাদ করবে; যাতে তুমি শহীদ হয়ে যাও কিংবা তোমার সম্পদ রক্ষায় সক্ষম হও।
It was narrated from Qabus bin Mukhariq that his father said:"I heard Sufyan Ath-Thawri narrating this Hadith. He said: 'A man came to the Prophet [SAW] and said: "What if a man comes to me and wants to take my wealth?" He said: "Remind him of Allah." He said: "What if he pays no heed?" He said: "Seek the help of the Muslims around you against him." He said: "What if there are no Muslims around me?" He said: "Seek the help of the ruler against him." He said: "What if the ruler is far away from me?" He said: "Fight to defend your wealth until you either become one of the martyrs of the Hereafter, or you protect your wealth (successfully)
Sunan an-Nasa’i 4081 Al-Albani: Hasan Sahih · Abu Ghuddah: Hasan Sahih · Zubair Ali Zai: Sahih

More from this chapter

Whole chapter
Hadith 4082 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَمْرِو بْنِ قُهَيْدٍ الْغِفَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عُدِيَ عَلَى مَالِي قَالَ ‏"‏ فَانْشُدْ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَبَوْا عَلَىَّ ‏.‏ قَالَ ‏"‏ فَانْشُدْ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَبَوْا عَلَىَّ ‏.‏ قَالَ ‏"‏ فَانْشُدْ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَبَوْا عَلَىَّ قَالَ ‏"‏ فَقَاتِلْ فَإِنْ قُتِلْتَ فَفِي الْجَنَّةِ وَإِنْ قَتَلْتَ فَفِي النَّارِ ‏"‏ ‏.‏

কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, এক ব্যাক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! যদি কোন ব্যক্তি জোরপূর্বক আমার মাল ছিনিয়ে নিতে আসে, তখন আমি কি করবো? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দেবে। সে বললোঃ যদি সে তা না মানে? তিনি বললেনঃ আবারও আল্লাহর কসম দেবে। সে বললো, যদি তাও না মানে? তিনি বললেন, আবারও আল্লাহর কসম দেবে। সে বললো, যদি তারপরও না মানে? তিনি বললেনঃ তা হলে তুমি তার সাথে যুদ্ধ করবে। যদি তুমি নিহত হও, তবে তুমি জান্নাতে যাবে, আর যদি সে মারা যায়, তবে সে জাহান্নামে যাবে।
It was narrated that Abu Hurairah said:"A man came to the Messenger of Allah [SAW] and said: 'O Messenger of Allah, what do you think if someone comes to steal my wealth?' He said: 'Urge him by Allah.' He said: 'What if he persists?' He said: 'Urge him by Allah.' He said: 'What if he persists?' He said: 'Urge him by Allah.' He said: 'What if he persists?' He said: 'Then fight. If you are killed you will be in Paradise, and if you kill him, he will be in the Fire
Sunan an-Nasa’i 4082 Open
Hadith 4080 Sahih
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ ابْنِ حَيَّانَ، - يَعْنِي يَزِيدَ - عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ سَحَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ مِنَ الْيَهُودِ فَاشْتَكَى لِذَلِكَ أَيَّامًا فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فَقَالَ إِنَّ رَجُلاً مِنَ الْيَهُودِ سَحَرَكَ عَقَدَ لَكَ عُقَدًا فِي بِئْرِ كَذَا وَكَذَا فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَخْرَجُوهَا فَجِيءَ بِهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَمَا ذَكَرَ ذَلِكَ لِذَلِكَ الْيَهُودِيِّ وَلاَ رَآهُ فِي وَجْهِهِ قَطُّ ‏.‏

হান্নাদ ইবন সারী (রহঃ) ... যায়দ ইবন আরকাম (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, জনৈক ইয়াহুদী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যাদু করেছিল, যে কারণে কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন। এরপর জিবরীল (আঃ) তার নিকট এসে বললেনঃ এক ইয়াহুদী আপনার উপর যাদু করেছে। গিরা দিয়ে তা অমুক কূপের মধ্যে রেখেছে। তিনি সেখানে লোক পাঠালে, তারা তা তুলে আনল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দাঁড়ালেন, যেন তাকে বন্ধনমুক্ত করা হয়েছে। তিনি ঐ ইয়াহুদীর নিকট এ ব্যাপারে কোন কিছু জিজ্ঞাসা করলেন না, আর ঐ ইয়াহুদীও কখনও তার চেহারায় এর চিহ্ন দেখতে পেল না।
It was narrated that Zaid bin Arqam said:"A Jewish man cast a spell on the Prophet [SAW], and he fell ill as a result of it, for several days. Then Jibra'il, peace be upon him, came to him and said: 'A Jewish man has put a spell on you. In such and such a well there is a knot that he tied for you.' The Messenger of Allah [SAW] sent them to take it out and bring it to him. Then the Messenger of Allah [SAW] got up as if he had been released from some bonds. No mention of that was made to that Jew, and he did not see that in his face at all
Sunan an-Nasa’i 4080 Open
Hadith 4083 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ أَنْبَأَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ قُهَيْدِ بْنِ مُطَرِّفٍ الْغِفَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عُدِيَ عَلَى مَالِي قَالَ ‏"‏ فَانْشُدْ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَبَوْا عَلَىَّ قَالَ ‏"‏ فَانْشُدْ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَبَوْا عَلَىَّ قَالَ ‏"‏ فَانْشُدْ بِاللَّهِ ‏"‏ ‏.‏ قَالَ فَإِنْ أَبَوْا عَلَىَّ قَالَ ‏"‏ فَقَاتِلْ فَإِنْ قُتِلْتَ فَفِي الْجَنَّةِ وَإِنْ قَتَلْتَ فَفِي النَّارِ ‏"‏ ‏.‏

মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন হাকাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! যদি কোন ব্যক্তি বলপূর্বক আমার মাল ছিনিয়ে নিতে আসে, তখন আমি কি করবো ? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দিবে। সে বললোঃ যদি সে তা না মানে? তিনি বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দিবে। সে বললোঃ যদি সে না মানে? তিনি বললেন, তুমি তাকে আল্লাহর কসম দেবে। সে বললো, যদি সে তা না মানে? তিনি বললেনঃ তখন তুমি তার সাথে যুদ্ধ করবে। যদি তুমি নিহত হও, তবে তুমি জান্নাতে যাবে, আর যদি ঐ ব্যক্তি মারা যায়, তবে সে জাহান্নামে যাবে।
It was narrated from Abu Hurairah that:A man came to the Messenger of Allah [SAW] and said: "O Messenger of Allah, what do you think if someone comes to steal my wealth?" He said: "Urge him by Allah." He said: "What if he persists?" He said: "Urge him by Allah." He said: "What if he persists?" He said: "Urge him by Allah." He said: "What if he persists?" He said: "Then fight. If you are killed you will be in Paradise and if you kill him, he will be in the Fire