মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ বারযা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আবূ বকর (রাঃ) এর নিকট গিয়ে দেখলাম তিনি এক ব্যক্তিকে তিরস্কার করছেন। আর ঐ লোকটিও তাঁর কথার উত্তর কঠোর ভাষায় দিচ্ছিল। আমি বললামঃ আমি কি ঐ ব্যক্তির গর্দান উড়িয়ে দেব না? এতে তিনি আমাকে ধমক দিয়ে বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর এটা আর কারো জন্য বৈধ নয়।
Abu Nasr narrated from Abu Barzah, that he said:"I came to Abu Bakr when he had spoken harshly to a man who had answered back. I said: 'Shall I not strike his neck (kill him)?' He rebuked me, and said: 'That is not for anyone after the Messenger of Allah [SAW]
তিনি বলেন, আবূ বকর (রাঃ) এক ব্যক্তির উপর প্রচণ্ড রাগান্বিত হলে তার চেহারার রং পরিবর্তন হয়ে যায়। তখন আমি বলিঃ হে আল্লাহর রাসূলের খলীফা! আল্লাহর কসম! আপনি যদি আমাকে আদেশ দেন, তবে আমি তার গর্দান উড়িয়ে দেব। আমার একথায় যেন তার উপর ঠাণ্ডা পানি ঢালা হলো এবং সে ব্যক্তির উপর থেকে তার রাগ চলে গেল। আবু বকর (রাঃ) বললেনঃ হে আবূ বারযা! তোমার মাতা তোমার উপর ক্রন্দন করুক! বস্তুত এ মর্যাদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আর কারো জন্য নেই।
It was narrated from Abu Nadrah, that Abu Barzah said:"Abu Bakr got very angry with a man, so much so that his color changed. I said: 'O Khalifah of the Messenger of Allah, if you tell me to, I will strike his neck (kill him).' It was as if cold water had been poured on him and he became calm. He said: 'May your mother be bereft of you, Abu Barzah! That is not for anyone after the Messenger of Allah [SAW]
আবু দাউদ (রহঃ) ... আবূ বারযা আসলামী (রাঃ) থেকে বর্ণিত যে, একদা আমরা আবূ বকর (রাঃ) এর নিকট ছিলাম। এ সময় তিনি একজন মুসলিমের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। এ অবস্থা দেখে আমি বললামঃ হে আল্লাহর রাসূলের খলীফা! আমি কি তার গর্দান উড়িয়ে দেব? আমার হত্যা করার কথার পর, তিনি একথা ছেড়ে অন্য কথা আরম্ভ করলেন। আমরা সেখান হতে ফিরে আসলে তিনি আমাকে ডেকে পাঠান এবং বলেনঃ হে আবু বারযা! তুমি কি বলেছিলে? বস্তুত আমি কী বলেছিলাম তা ভুলে গিয়েছিলাম। তাই বললাম, আপনি আমাকে স্মরণ করিয়ে দিন। তিনি বললেন, তোমার কি মনে পড়ছে না? আমি বললামঃ আল্লাহর কসম! তিনি বললেনঃ যখন তুমি আমাকে এক ব্যক্তির উপর রাগান্বিত হতে দেখেছিলে, তখন তুমি বলেছিলে, হে রাসূলের খলীফা! আমি কি ঐ ব্যক্তির গর্দান উড়িয়ে দেব কি না? তুমি কি ঐরূপ করতে চাও? আমি বললামঃ নিশ্চয়ই। এখনও যদি আপনি আদেশ করেন, তবে আমি তাকে হত্যা করবো। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর এ মর্যাদা আর কারো জন্য নেই।
It was narrated from Yunus bin 'Ubaid, from Humaid bin Hilal, from 'Abdullah bin Mutarrif bin Ash-Shikhkhir, from Abu Barzah Al-Aslami, that he said:"We were with Abu Bakr As-Siddiq, and he got angry with a man from among the Muslims, and became very angry indeed. When I saw that, I said: 'O Khalifah of the Messenger of Allah, shall I strike his neck?' When I mentioned killing him, he stopped being angry with him and changed the subject. When we parted, he sent for me and said: 'O Abu Barzah, what did you say?' I said: 'I have forgotten what I said; remind me.' He said: 'Do you not remember what you said?' I said: 'No, by Allah.' He said: 'Don't you remember, when you saw me angry with a man, and said, 'I will strike his neck O Khalifah of the Messenger of Allah?' Don't you remember that? Would you really have done that?' I said: 'Yes, by Allah, and if you tell me to do it now, I will do it.' He said: 'By Allah, that is not for anyone after Muhammad [SAW]
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আবূ আওয়ানা সুলায়মান (আ'মাশ) থেকে, তিনি আমর ইবন মুররা থেকে, তিনি আবুল বাখতারী থেকে এবং তিনি আবু বারযা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আবু বকর (রাঃ) এক ব্যক্তির উপর রাগান্বিত হলেন, তখন আবু বরযা (রাঃ) বললেনঃ যদি আপনি আমাকে আদেশ করেন, তবে অবশ্যই আমি তাকে হত্যা করবো। তখন তিনি বললেনঃ আল্লাহর কসম! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর কারো জন্য এ মর্যাদা নেই।
It was narrated that Abu Barzah said:"Abu Bakr became infuriated with a man." He said: "If you tell me to, I will do it." He said: "By Allah, that is not for any human being after Muhammad [SAW]