أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَبَقَ الْعَبْدُ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ " .
কুতায়বা (রহঃ) ... আবদুর রহমান (রহঃ) আবু ইসহাক থেকে, তিনি শা'বী থেকে এবং তিনি জারীর (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন গোলাম মুশরিকদের দেশে পালিয়ে যায়, তখন তার রক্ত হালাল হয়ে যায়।
It was narrated that Jarir said:"The Messenger of Allah [SAW] said: 'If a slave runs away to the land of Shirk, it becomes permissible to shed his blood
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... মুগীরা (রহঃ) শা'বী (রহঃ) থেকে এবং তিনি জারীর ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে। তিনি বলেন, যখন কোন গোলাম মুশরিকদের এলাকায় পালিয়ে যায়, তখন তার জন্য আর কোন যিম্মাদারী থাকে না।
It was narrated that Jarir bin 'Abdullah said:"If a slave runs away to the land of Shirk, there is no protection (or immunity) for him
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا قَاسِمٌ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، { عَنِ الشَّعْبِيِّ، } عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَبَقَ الْعَبْدُ إِلَى أَرْضِ الشِّرْكِ فَقَدْ حَلَّ دَمُهُ " .
আহমাদ ইবন হারব (রহঃ) ... ইসরাঈল (রহঃ) আবু ইসহাক থেকে, তিনি জারীর (রাঃ) থেকে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, যে গোলাম মুশরিকদের দেশে পালিয়ে যায়, তার রক্ত হালাল হয়ে যায়।
It was narrated from Jarir that:The Prophet [SAW] said: "If a slave runs away to the land of Shirk, it becomes permissible to shed his blood
মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... মুগীরা (রহঃ) শা'বী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, জারীর (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতেন যে, গোলাম যখন পালিয়ে যায়, তখন তার নামায কবূল হয় না। যদি সে এভাবে মৃত্যুবরণ করে, তবে সে কাফির হয়ে মরবে। জারীর (রাঃ)-এর এক গোলাম পালিয়ে গিয়েছিল। তিনি তাকে গ্রেফতার করার পর তার গর্দান উড়িয়ে দেন।
Jarir used to narrate from the Prophet [SAW]:"If a slave runs away, no Salah will be accepted from him, and if he dies he will die a disbeliever." A slave of Jarir's ran away, and he caught him and struck his neck (killing him)