। আহমদ ইবনু আমর ইবনু সারহ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে হাড় এবং শুষ্ক গোবর দ্বারা পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন।
It was narrated from 'Abdullah bin Mas'ud, that the Messenger of Allah (ﷺ) forbade cleaning oneself with bones or dung
। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... মুহাজির ইবনু কুনফুয (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন, এমতাবস্থায় তিনি তাঁকে সালাম দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পূর্বে সালামের জবাব দেননি; উযূ করার পর সালামের জবাব দেন।
It was narrated from Al-Muhajir bin Qunfudh that he greeted the Prophet (ﷺ) with Salam while he was urinating, and he did not return the greeting until he had performed Wudu'. When he had performed Wudu' he returned the greeting
। ইয়াকূব ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তো তোমাদের জন্য পিতৃতুল্য। আমি তোমাদেরকে শিক্ষা দেই। তোমাদের মধ্যে কেউ যখন পেশাব-পায়খানার স্থানে যাবে, তখন সে যেন কিবলার দিকে ফিরে অথবা কিবলাকে পেছনে রেখে না বসে। আর ডান হাতে যেন পবিত্রতা অর্জন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পাথর (ঢেলা) ব্যবহার করতে হুকুম করতেন এবং গোবর ও হাড়কে ঢেলা হিসেবে ব্যবহার করতে নিষেধ করতেন।
It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said:"I am like a father teaching you. When any one of you goes to Al-Khala' (the toilet), let him not face toward the Qiblah nor turn his back toward it, and let him not clean himself with his right hand." And he used to tell them to use three stones, and he forbade using dung or old bones
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، وَقَبِيصَةُ، قَالاَ أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ .
। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন। এমন সময় এক ব্যাক্তি তাঁর পাশ দিয়ে যাচ্ছিল। সে তাঁকে সালাম দিল। কিন্তু তিনি তার সালামের জবাব দিলেন না।
It was narrated that Ibn 'Umar said:"A man passed by the Prophet (ﷺ) when he was urinating and greeted him with Salam, but he did not return his greeting