ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, তার কী হয়েছে? লোকেরা বললেনঃ সে মান্নত করেছে যে, সে হেঁটে বায়তুল্লাহ্ গমন করবে। তিনি বললেনঃ তার প্রাণকে এভাবে কষ্ট দেওয়াতে আল্লাহর কোন প্রয়োজন নেই। তাকে বল, সে যেন সওয়ার হয়ে গমন করে।
It was narrated that Anas said:"The Prophet saw a man being supported by two others and said: 'What is this?' They said: 'He vowed to walk to the House of Allah.' He said: 'Allah has no need for this man to torture himself. Tell him to ride
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর নাফরমানীতে কোন মান্নত নেই। আর মানুষ যার মালিক নয় তাতেও কোন মান্নত নেই।
It was narrated that 'Imran bin Husain said:The Messenger of Allah said: "There is no vow to commit an act of disobedience or with regard to that which the son of Adam does not possess
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে দেখলেন যে, সে দুই ব্যক্তির কাঁধে ভর করে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেনঃ এই ব্যক্তির কী হয়েছে? লোকেরা বললেনঃ সে এভাবে চলার মান্নত করেছে। তিনি বললেনঃ তার প্রাণকে এভাবে শাস্তি দেওয়াতে আল্লাহ্ তা'আলার কোন দরকার নেই। তাকে সওয়ার হয়ে যেতে বল। তিনি তাকে সওয়ার হয়ে যেতে বললেন।
It was narrated that Anas said:"The Messenger of Allah passed by an old man who was being supported between two men and said: 'What is the matter with him?' They said: 'He vowed to walk.' He said: 'Allah has no need for him to torture himself. Tell him to ride.'" So he was told to ride
আলী ইবন মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহর অবাধ্যতায় এবং মানুষ যার মালিক নয় তাতে মান্নত করা বৈধ নয়।
It was narrated from 'Abdur-Rahman bin Samurah that the Prophet said:"There is no vow to commit an act of disobedience or with regard to that which the son of Adam does not possess