তিনি বলেন, যে ব্যক্তি কসম করার পর ইন্শাআল্লাহ বললো, তার অবকাশ রয়েছে, সে ইচ্ছা করলে তা পূর্ণ করবে, নতুবা ছেড়ে দেবে।
It was narrated from Ibn 'Umar that the Messenger of Allah said:"Whoever swears an oath and says, 'If Allah wills,' then he has the choice: If he wishes, he may go ahead, and if he wishes he may not
ইমরান ইবন বাক্কার (রহঃ) ... আব্দুর রহমান আ'রাজ হতে বর্ণিত:
আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুলায়মান ইবন দাউদ (আঃ) বললেনঃ অবশ্যই আমি আজ আমার নব্বইজন স্ত্রীর নিকট গমন করবে তাদের প্রত্যেকেই এক-একজন মুজাহিদ প্রসব করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তার সাথী তার জন্য ইনশাআল্লাহ্ বললেন কিন্তু তিনি ইনশাআল্লাহ্ বললেন না। পরে তিনি তাদের নিকট গমন করলেন কিন্তু তাদের একজন স্ত্রী ব্যতীত কেউ-ই গর্ভধারণ করলেন না; আর তাও এমন গর্ভ, যাতে অর্ধ বাচ্চা জন্ম নিল। আল্লাহর শপথ! যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ্ বলতেন, তবে তারা সকলেই এমন সন্তান প্রসব করতেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতো।
Abu Hurairah narrated that the Messenger of Allah said:"Sulaiman bin Dawud said: 'Tonight I will go around ninety women, each of whom will bear a horseman who will perform Jihad in the cause of Allah.' His companion said to him: 'If Allah wills.' But he did not say: 'If Allah wills.' Then he went around to them all, but none of them got pregnant except a woman who bore half a man. By the One in Whose Hand is my soul! If he had said, 'If Allah wills,' they would all have performed Jihad in the cause of Allah as horsemen