أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، أَنَّهُ كَانَ عَلَيْهِ لَيْلَةٌ نَذَرَ فِي الْجَاهِلِيَّةِ يَعْتَكِفُهَا فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَهُ أَنْ يَعْتَكِفَ .
ইসহাক ইবন মূসা (রহঃ) ... ইবন উমর উমর (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি জাহিলী যুগে একরাত ই'তিকাফ করার মান্নত করেন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্বন্ধে প্রশ্ন করলে, তিনি তাকে ইতিকাফ করার নির্দেশ দেন।
It was narrated from Ibn 'Umar, that 'Umar had vowed to spend a night in 'Itikaf during the Jahiliyyah. He asked the Messenger of Allah about that, and he ordered him to perform the 'Itikaf
মুহাম্মদ ইবন আদম ও হারূন ইবন ইসহাক হামাদানী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, সা'দ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেনঃ আমার মা ইনতিকাল করেছেন। তার উপর মান্নত রয়েছে, যা তিনি আদায় করে যাননি। তিনি বললেনঃ তুমি তার পক্ষ হতে তা আদায় কর।
It was narrated that Ibn 'Abbas said:"Sa'd bin 'Ubadah came to the Prophet and said: 'My mother died and she had sworn a vow, but she did not fulfill it.' He said: 'Fulfill it on her behalf
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, জাহিলী যুগে উমর (রাঃ) একরাত মসজিদে হারামে ই'তিকাফ করার মান্নত করেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে তিনি তাঁকে ই'তিকাফ করতে বললেন।
It was narrated that Ibn 'Umar said:"Umar had made a vow to spend a night in 'Itikaf in Al-Masjid Al-Haram. He asked the Messenger of Allah about that, and he ordered him to perform the 'Itikaf
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْضِهِ عَنْهَا " .
কুতায়বা (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, সাদ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর মাতার মান্নত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে, তিনি তা আদায় করার পূর্বেই ইনতিকাল করেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় কর।
It was narrated that Ibn 'Abbas said:"Sa'd bin 'Ubadah asked the Messenger of Allah about a vow which his mother had sworn, but she died before she could fulfill it. The Messenger of Allah said: 'Fulfill it on her behalf