আমর ইবন আলী (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি যখন কোন শপথ করার পর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পাবে, তখন উত্তমটা করবে এবং নিজ শপথের কাফফারা দিয়ে দেবে।
Abdur-Rahman bin Samurah said:"The Messenger of Allah said: 'If you swear an oath, then you see something that is better, then do that which is better and offer expiation for your oath
যিয়াদ ইবন আইয়ুব (রহঃ) ... আবদুর রহমান ইন সামুরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ যখন তুমি কোন শপথ করে অন্য বস্তুকে তা অপেক্ষা উত্তম দেখতে পাবে, তখন উত্তমটা করে ফেলবে এবং তোমার কসমের কাফফারা দিয়ে দেবে।
It was narrated that 'Abdur-Rahman bin Samurah said:"The Prophet said to me: 'If you swear an oath, and you see something that is better, then do that which is better and offer expiation for your oath
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... আবদুর রহমান ইবন সামুরা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি যখন কোন কিছুর শপথ করার পর অন্য কিছুকে তার চাইতে উত্তম দেখতে পাবে, তখন ঐ উত্তমটা করবে এবং তোমার শপথের কাফফারা আদায় করবে।
Abdur-Rahman bin Samurah said:"The Messenger of Allah said to me: 'If you swear an oath, then you see something that is better, do that which is better, and offer expiation for your oath
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবু যার'আ (রহঃ) তাঁর চাচা আবুল আহওয়াস হতে, তিনি তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললাম, এ বিষয়ে কী বলেন যে, আমি আমার চাচাত ভাইয়ের নিকট গিয়ে কিছু চাইলে সে আমাকে তা দেয় না এবং আত্মীয়তাও ঠিক রাখে না। কিন্তু তার কিছু প্রয়োজন হলে সে আমার নিকট এসে তা চায়। এজন্য আমিও শপথ করেছি যে, তাকে কিছুই দেব না এবং তার সাথে আত্মীয়তাও রক্ষা করবো না। তিনি আমাকে আদেশ করলেনঃ এখন তুমি যেটা উত্তম সেটা কর এবং তোমার কসমের কাফফারা দিয়ে দাও।
It was narrated from Abu Al-Ahwas that his father said:"I said: 'O Messenger of Allah, I have a cousin, and I come to him and ask him (for help) but he does not give me anything, and he does not uphold the ties of kinship with me. Then, when he needs me, he comes to me and asks me (for help). I swore that I would not give him anything, nor uphold the ties of kinship with him.' He commanded me to do that which is better and to offer expiation for my oath