أَخْبَرَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَسَارٍ، عَنْ قُتَيْلَةَ، - امْرَأَةٌ مِنْ جُهَيْنَةَ - أَنَّ يَهُودِيًّا، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّكُمْ تُنَدِّدُونَ وَإِنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ وَتَقُولُونَ وَالْكَعْبَةِ . فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادُوا أَنْ يَحْلِفُوا أَنْ يَقُولُوا " وَرَبِّ الْكَعْبَةِ " . وَيَقُولُونَ " مَا شَاءَ اللَّهُ ثُمَّ شِئْتَ " .
ইউসুফ ইন ঈসা (রহঃ) ... জুহায়না গোত্রের এক মহিলা থেকে বর্ণিত যে, এক ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললোঃ আপনারা তো আল্লাহর সাথে শরীক ও তার সমকক্ষ স্থির করে থাকেন। আপনারা বলে থাকেনঃ যা আল্লাহ্ ইচ্ছা করেন আর যা তুমি ইচ্ছা কর। আর আপনারা আরো বলে থাকেন, কাবার কসম! তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে, যখন কসম করার ইচ্ছা করবে, তখন বলবেঃ কাবার রবের কসম! আরো বলবেঃ আল্লাহ্ যা চেয়েছেন। এরপর তুমি চেয়েছ।
It was narrated from 'Abdullah bin Yasar, from Qutailah, a woman from Juhainah, that a Jew came to the Prophet and said:"You are setting up rivals (to Allah) and associating others (with Him). You say: 'Whatever Allah wills and you will,' and you say: 'By the Ka'bah.'" So the Prophet commanded them, if they wanted to swear an oath, to say: "By the Lord of the Ka'bah;" and to say: "Whatever Allah wills, then what you will
কাসীর ইবন উবায়দ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি লাতের শপথ করে, সে যেন বলেঃ লা ইলাহা ইল্লাল্লাহ্। আর যে ব্যক্তি তার সাথীকে বলেঃ চল তোমার সাথে জুয়া খেলি, সে যেন কিছু সাদকা করে।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah said: 'Whoever among you swears and says: By Al-Lat, let him say: La ilaha illallah (There is none worthy of worship except Allah). And whoever says to his companion: Come, let us gamble, then let him give in charity
হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন বুরায়দা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বললোঃ “ইসলামের সাথে আমার কোন সম্পর্ক নেই।” সে যদি মিথ্যাবাদী হয়, তবে সে যেমন বলেছে- তেমন, আর যদি সে সত্যবাদী হয়, তবে সে নিরাপদে ইসলামে ফিরে আসবে না। (অর্থাৎ গুনাহগার হবে)।
It was narrated from 'Abdullah bin Buraidah that his father said:"The Messenger of Allah said: 'Whoever says: I have nothing to do with Islam, if he is lying then he is as he said, and if he is telling the truth, his Islam will not be sound