আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রুকবা এবং উমরা করা (উচিত) নয়। যাকে উমরা হিসাবে কোন বস্তু দান করা হয়, তা তারই হয়ে যায়। আর যাকে রুকবা হিসাবে কোন কিছু দেয়া হয়, তা তারই হয়ে যায়।
(A different chain) from Sufyan, from Abu Az-Zubair, from Tawus, from Ibn 'Abbas, who said:"Ruqba and 'Umra are not permissible; whoever is given something on the basis of 'Umra, it is his, and whoever is given something on the basis of Ruqba, it is his
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, উমরা এবং রুকবা করা সুষ্ঠু (পদ্ধতি) নয়। তবে যদি কোন ব্যক্তি উমরা বা রুকবা হিসাবে কাউকে কোন বস্তু দান করে, তবে জীবনে ও মরণে তা ঐ ব্যক্তিরই হয়ে যায় যাকে উমরা বা রুকবা করা হয়েছে।
(A different chain) from Hajjaj, from Abu Az-Zubair, from Tawus, from Ibn 'Abbas, who said:"'Umra and Ruqba are not proper. Whoever gives something on the basis of 'Umra or Ruqba, it belongs to the one to whom he gave it on that basis, both during his lifetime and after his death." Hanzalah narrated it in Mursal form
আহমাদ ইবন হারব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'উমরা' (কাউকে তার হায়াতকালের জন্য কিছু দান করা) জায়েয (কার্যকর), আর তখন তা তারই হয়ে যাবে, যাকে দেয়া হবে। আর রুককা ঐ ব্যক্তির জন্য (কার্যকর) হয়ে যায়, যার জন্য তা করা হয়। দান করে ফেরত গ্রহণকারী ঐ ব্যক্তির মত, যে বমি করে তা আবার খায়।
Hajjaj narrated from Abu Az-Zubair, from Tawus, from Ibn 'Abbas, who said:"The Messenger of Allah said: 'Umra (life-long gift) is permissible for the one to whom it is given, and Ruqba is permissible to the one to whom it is given, and the one who takes back his gift is like the one who goes back to his vomit