ইসহাক ইব্ন মানসূর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু দান (প্রদান) করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে বমি করে পুনরায় সে বমি ভক্ষণ করে।
It was narrated from Ibn 'Abbas that the Prophet said:"The likeness of the one who gives a gift then takes it back, is that of a dog which vomits, then goes back to its vomit and eats it
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দানের পর তা আবার ফেরত নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে বমি করে তা আবার ভক্ষণ করে।
Abdullah bin 'Abbas said:"The Messenger of Allah said: 'The likeness of the one who takes back his gift, is that of a dog which goes back to its vomit and eats it
হায়সাম ইবন মারওয়ান (রহঃ) ... আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দান করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে সে বমি আবার ভক্ষণ করে।
It was narrated from 'Abdullah bin 'Abbas that the Messenger of Allah said:"The likeness of the one who takes back his gift is that of a dog which vomits, then goes back to its vomit." (One of the narrators) Al-Awza'i said: "I heard him narrating this Hadith to 'Ata bin Abi Rabah
মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... তাউস (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাউকে কিছু দান করে তা ফেরত নেয়া কারো জন্য বৈধ নয়। কিন্তু (পিতা) পুত্র হতে (ফেরত নিতে পারে)। তাউস (রহঃ) বলেনঃ আমি ছােটবেলায় 'নিজের বমি লেহনকারী' কথাটি শুনতাম, কিন্তু বুঝতে পারিনি যে, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দান ফেরত গ্রহণকারীর) উপমা স্বরূপ বর্ণনা করেছেন। তিনি বললেনঃ যে এরূপ করে, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে খেয়ে বমি করে, এরপর সে তা আবার খায়।
It was narrated that Tawus said:"The Messenger of Allah said: 'It is not permissible for anyone to give a gift then take it back, except from one's son.'" Tawus said: "When I was young I used to hear (the phrase), 'The one who goes back to his vomit,' but we did not realize that this was a similitude." He said: "The likeness of the one who does that is that of a dog which eats then vomits, then goes back to its vomit