হারিস ইবন মিসকীন (রহঃ) ... আব্বাদ ইবন আবদুল্লাহ ইবন যুবায়র তাঁর দাদা হতে বর্ণিত:
তিনি বলতেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর যুদ্ধের পর যুবায়র ইব্ন আওয়ামকে গনীমতের মাল থেকে চার অংশ দেন। এক অংশ তার নিজের, এক অংশ যুবায়রের মাতা সাফয়্যা বিনত আবদুল মুত্তালিবের নিকটাত্মীয়ের অংশরূপে এবং দুই অংশ ঘোড়ার জন্য।
It was narrated from Yahya bin 'Abbad bin 'Abdullah bin Az-Zubair, from his grandfather, that he used to say:"In the year of Khaibar, the Messenger of Allah allocated four shares to Az-Zubair bin Al-'Awwam: A share of Az-Zubair, a share for the relatives of Safiyyah bint 'Abdul-Muttalib, the mother of Az-Zubair, and two shares for the horse
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (এর উটনী) এক গ্রাম্য লোকের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং লোকটি অগ্রগামী (বিজয়ী) হয়। এতে সাহাবিগণ মনঃক্ষুন্ন হন এবং তাঁর নিকট এ বিষয়ে আলোচনা করা হলে তিনি বলেন, আল্লাহ্ তা'আলার করণীয় এরূপ যে, কেউ নিজেকে উঁচুতে তুললে আল্লাহ্ তাকে নীচু করে দেন।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah raced with a Bedouin and (the latter) won. It was as if the Companions of the Messenger of Allah were upset by this, so he said: 'It is a right upon Allah that there is nothing that raises itself in this world except that He lowers it
মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্ ইবন বাযী (রহঃ) ... ইমরান ইবন হুসায়ন (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেছেন, ইসলামে জালাব, জানাব ও শিগার নেই। আর যে ব্যক্তি লুণ্ঠন করে, সে আমাদের দলভুক্ত নয়।
It was narrated from 'Imran bin Husain that the Messenger of Allah said:"There is no 'bringing', no 'avoidance' and no Shighar in Islam, and whoever robs is not one of us