أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسَةِ مَكَاكِيَّ .
। আমর ইবনু আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু জাফর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাক্কূক পানি দ্বারা উযু করতেন এবং পাঁচ মাক্কূক পানি দ্বারা গোসল করতেন।
It was narrated that 'Abdullah bin Jabr said:"I heard Anas bin Malik say: 'The Messenger of Allah (ﷺ) used to perform Wudu' with a Makkuk (cup) and Ghusl with five Makkuks (cups)
أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْكُوفِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَتَوَضَّأُ بِمُدٍّ وَيَغْتَسِلُ بِنَحْوِ الصَّاعِ .
। হারুন ইবনু ইসহাক কূফী (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পানি দ্বারা উযু করতেন আর গোসল করতেন এক সা’ পানি দ্বারা।
It was narrated from 'Aishah that the Messenger of Allah (ﷺ) used to perform Ghusl with a Mudd and Ghusl with approximately a Sa
। আমর ইবনু আলী (রহঃ) ... হাকাম ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর উদ্বৃত্ত উযুর পানি দ্বারা পুরুষদের উযু করতে নিষেধ করেছেন।
It was narrated from Al-Hakam bin 'Amr that the Messenger of Allah (ﷺ) forbade a man from performing Wudu' with the leftovers of a woman's (water for) Wudu