ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... আবু মূসা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ধরনের লোক রয়েছে, যার দুই গুণ বিনিময় দেওয়া হবে। এক ব্যক্তি যার একটি দাসী রয়েছে, তাকে সে শিষ্টাচার শিক্ষা দিয়েছে এবং উত্তম ভাবে শিক্ষা দিয়েছে এবং তাকে ইলমে-দীন শিক্ষা দিয়েছে এবং তা উত্তম ভাবে শিক্ষা দিয়েছে। এরপর সে- তাকে মুক্ত করে বিবাহ করেছে। দ্বিতীয়ত, ঐ দাস, যে আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় করে। তৃতীয়ত, আহলে কিতাবদের মধ্যে যারা মু'মিন হয়।
It was narrated that Abu Musa said:"The Messenger of Allah said: 'There are three who will be given a twofold reward: A man who has a slave woman whom he disciplines and disciplines her well, and teaches and teaches her well, then he manumits her and marries her; a slave who fulfills his duty toward Allah and toward his masters; and a believer from among the People of the Book
মুহাম্মদ ইবন রাফে' (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়্যা (রাঃ)-কে আযাদ করে দিলেন, আর এই মুক্ত করাকে তার মাহর ধার্য করলেন-এ শব্দ ভাষ্য মুহাম্মদ (রহঃ)-এর।
It was narrated from Anas that the Messenger of Allah manumitted Safiyyah and made her freedom her dowry
কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া (রাঃ)-কে মুক্ত করে দিলেন, আর এটাকেই তিনি তাঁর মাহর ধার্য করলেন।
It was narrated from Anas that the Messenger of Allah manumitted Safiyyah and made that her dowry