। হারিস ইবনু মিসকিন (রহঃ) ... বুকায়র (রহঃ) থেকে বর্ণিত। আবূ সায়িব তার নিকট বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাদের কেউ যেন জানবাত অবস্থায় বদ্ধ পানিতে গোসল না করে।
Abu Hurairah said:"The Messenger of Allah (ﷺ) said: 'None of you should perform Ghusl in standing water while he is Junub
। আবদুর রহমান ইবনু ইবরাহিম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক বেদুঈন মসজিদে দাঁড়িয়ে পেশাব করল। উপস্থিত লোকজন তাকে পাকড়াও করতে উদ্যত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেনঃ তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। তোমাদেরকে নরম ব্যবহারের জন্য পাঠানো হয়েছে, কঠোর ব্যবহারের জন্য নয়।
It was narrated that Abu Hurairah said:"A Bedouin stood up and urinated in the Masjid, so the people grabbed him. The Messenger of Allah (ﷺ) said to them: 'Leave him alone, and pour a bucket of water over his urine. For you have been sent to make things easy for people, you have not been sent to make things difficult
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ سَلَمَةَ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ أَبِي بُرْدَةَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَرْكَبُ الْبَحْرَ وَنَحْمِلُ مَعَنَا الْقَلِيلَ مِنَ الْمَاءِ فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا أَفَنَتَوَضَّأُ مِنْ مَاءِ الْبَحْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ " .
। কুতায়বা (রহঃ) ... সাঈদ ইবনু আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত। মুগীরা ইবনু আবূ বুরদা (রহঃ) তাকে বর্ণনা করেছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যাক্তি প্রশ্ন করলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা সমুদ্রে ভ্রমণ করি এবং আমাদের সাথে করে স্বল্প পানি নিয়ে যাই। আমরা যদি ঐ পানি দ্বারা উযু করি তবে আমরা পিপাসায় কষ্ট পাব, এমতাবস্থায় আমরা সমুদ্রের পানি দ্বারা উযু করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর পানি পবিত্র আর এর মৃত জীব হালাল।
Abu Hurairah said:"A man asked the prophet (ﷺ): 'O Messenger of Allah, we travel by sea and we take a little water with us, but if we use it for Wudu', we will go thirsty. Can we perform Wudu' with seawater?' The Messenger of Allah (ﷺ) said: 'Its water is a means of purification and its dead meat is permissible
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ أَعْرَابِيًّا، بَالَ فِي الْمَسْجِدِ فَقَامَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُزْرِمُوهُ " . فَلَمَّا فَرَغَ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصَبَّهُ عَلَيْهِ .
। কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, এক বেদুঈন মসজিদে পেশাব করলে উপস্থিত লোকদের মধ্য হতে কেউ কেউ তাকে তিরস্কার করতে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে বাধা দিও না। যখন ঐ ব্যাক্তি পেশাব করা শেষ করল, তখন তিনি এক বালতি পানি আনিয়ে তা পেশাবের উপর ঢেলে দিলেন।
It was narrated from Anas that a Bedouin urinated in the Masjid, and some of the people went after him, but the Messenger of Allah (ﷺ) said:"Do not restrain him." When he had finished he called from a bucket (of water) and poured over it