হারূন ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহু তা'আলা যা নাযিল করেছেন, তাতে রয়েছে; হারিস (রহঃ) বলেন, আল্লাহ্ তা'আলা যে কুরআন নাযিল করেছেন তাতে রয়েছে, দশবার দুধপান হারাম করে দেয়। এরপর ঐ দশবার পরিবর্তিত হয়ে গেল পাঁচবার দ্বারা, যা নির্দিষ্ট। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেন। আর পাঁচবারের কথা, যারা জানতো না, তারা তা তিলাওয়াত করতো।
It was narrated that 'Aishah said:"One of the things that Allah, the Mighty and Sublime, revealed" -(one of the narrators) Al-Harith said (in his narration): "One of the things that were revealed in the Qur'an"- "was that ten known breast-feedings make marriage prohibited, then that was abrogated and changed to five known breast-feedings. Then the Messenger of Allah passed away when this was something that was still being recited in the Qur'an
হামযা (রাঃ)-এর কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলা হলে তিনি বললেনঃ সেতো আমার দুধ ভাই-এর কন্যা। আর বংশ সূত্রে যারা হারাম হয়, দুধ পান সম্পর্কেও তারা হারাম হয়।
It was narrated from Ibn 'Abbas that the daughter of Hamzah was suggested to Messenger of Allah (as a potential wife). He said:"She is the daughter of my brother through breast-feeding, and what becomes unlawful (for marriage) through breast-feeding is the same as that which becomes unlawful through lineage
আবদুল্লাহ ইবন সাব্বাহ্ (রহঃ) ... উম্মে ফযল (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুধপান সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ একবার, দু’বার পান করা হারাম করে না। কাতাদা (রহঃ) একবার, দু'বার স্তন চোষণ করায় বিবাহ হারাম হয় না ।
It was narrated from Umm Fadl that the Prophet of Allah was asked about breast-feeding and said:"Suckling (Al-Imlajah) once or twice does not make (marriage) prohibited." And (one of the narrators) Qatadah said (in his narration): "Suckling (Al-Massah) once or twice does not make (marriage) prohibited
ইবরাহীম ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, হামযার কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেতো আমার দুধ ভাইয়ের কন্যা। শু'বা (রহঃ) বলেনঃ কাতাদা (রহঃ) জাবির ইবন যায়ীদ (রহঃ) হতে এটা শুনেছেন।
It was narrated that Ibn 'Abbas said:"Mention was made to the Messenger of Allah of the daughter of Hamzah (as a potential wife). He said: 'She is the daughter of my brother through breast-feeding.'" (One of the narrators) Shu'bah said: "Qatadah heard this from Jabir bin Zaid