মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারীকে বিবাহ দেবে না। তার অনুমতি ব্যতীত, আর কুমারীকে তার মতামত না নিয়ে বিবাহ দেবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ্! তার অনুমতি কিভাবে নেয়া হবে? তিনি বললেনঃ তা হলো চুপ থাকবে।
Abu Hurairah narrated that the Messenger of Allah said:"A previously married woman should not be married until her consent has been sought, and a virgin should not be married until her permission has been sought." They said: "O Messenger of Allah, what is her permission?" He said: "If she remains silent
ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নারীদের বিবাহে তাদের অনুমতি গ্ৰহণ করবে। বলা হলোঃ কুমারী নারী তো লজ্জা করবে এবং চুপ থাকবে। তিনি বলেন, এটাই তার অনুমতি।
It was narrated from 'Aishah that the Prophet said:"Seek the permission of women with regard to marriage." It was said: "What if a virgin is too shy and remains silent?" He said: "That is her permission
তাঁর পিতা তাকে বিবাহ দিলেন, তিনি ছিলেন, সায়্যিব, তিনি তা অপছন্দ করলেন। এরপর সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলে, তিনি এ বিবাহ ভেঙে দিলেন।
It was narrated from Khansa' bint Khidham that her father married her off when she had been previously married, and she was unwilling. She went to the Messenger of Allah and he annulled the marriage
ইয়াহইয়া ইবন দুরুস্তা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহিতা নারীকে তার অনুমতি ব্যতীত বিবাহ দেয়া যাবে না। আর কুমারী নারীকে তার অনুমতি না নিয়ে বিবাহ দেয়া হবে না। লোকেরা জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! তার অনুমতি কিভাবে হবে? তিনি বললেনঃ তার অনুমতি হলো চুপ থাকা।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah said:"A previously married woman should not be married until her permission has been sought, and a virgin should not be married until her consent is sought." They said: "O Messenger of Allah, how does she give her permission?" He said: "Her permission is if she keeps silent