Skip to content
30 September 2026 19 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 326 Sahih
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَتَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا لُحُومُ الْكِلاَبِ وَالْحِيَضُ وَالنَّتَنُ فَقَالَ ‏ "‏ الْمَاءُ طَهُورٌ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ ‏"‏ ‏.‏
। হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুযাআ নামক কূপের পানিতে উযু করব? তা এমন একটি কূপ যাতে কুকুরের গোশত, হায়যের ন্যাকড়া ও আবর্জনা নিক্ষেপ করা হয়। তিনি বললেনঃ পানি পবিত্র, তাকে কোন বস্তুই নাপাক করে না।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"It was said: 'O Messenger of Allah, you perform Wudu' from the well into which the bodies of dogs, menstrual rags and garbage are thrown?' He said: 'Water is pure and it is not made impure by anything
Sunan an-Nasa’i 326 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Isnaad Hasan

More from this chapter

Whole chapter
Hadith 325 Sahih
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ بَعْضَ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اغْتَسَلَتْ مِنَ الْجَنَابَةِ فَتَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِفَضْلِهَا فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ "‏ إِنَّ الْمَاءَ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ ‏"‏ ‏.‏
। সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীদের মধ্যে একজন জানবাতের গোসল করলে তার গোসলের উদ্বৃত্ত পানি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা উল্লেখ করলে তিনি বলেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।
It was narrated from Ibn 'Abbas that one of the wives of the Prophet (ﷺ) performed Ghusl from Janabah, and the Prophet (ﷺ) performed Wudu' with her leftover water. She mentioned that to him and he said:"Water is not made impure by anything." [1] [1] See the following versions
Sunan an-Nasa’i 325 Open
Hadith 327 Sahih
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، - وَكَانَ مِنَ الْعَابِدِينَ - عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي نَوْفٍ، عَنْ سَلِيطٍ، عَنِ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ مَرَرْتُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ فَقُلْتُ أَتَتَوَضَّأُ مِنْهَا وَهِيَ يُطْرَحُ فِيهَا مَا يُكْرَهُ مِنَ النَّتْنِ فَقَالَ ‏ "‏ الْمَاءُ لاَ يُنَجِّسُهُ شَىْءٌ ‏"‏ ‏.‏
। আব্বাস ইবনু আবদুল আযীম (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে গমন করলাম, তখন তিনি বুযআ নামক কূপের পানি দ্বারা উযু করছিলেন। আমি বললাম, আপনি কি এই কূপের পানি দ্বারা উযু করছেন? অথচ তাতে ঘৃণ্য ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়ে থাকে। তখন তিনি বললেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।
It was narrated from Ibn Abi Sa'eed Al-Khudri that his father said:"I passed by the Prophet (ﷺ) when he was performing Wudu' from the well of Buda'ah. I said: 'Are you performing Wudu' from it when garbage is thrown into it?' He said: 'Water is not made impure by anything
Sunan an-Nasa’i 327 Open
Hadith 328 Sahih
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ فَقَالَ ‏ "‏ إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ ‏"‏ ‏.‏
। হুসায়ন ইবনু হুরায়স মারওয়াযী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এবং তাতে যে কোন কোন সময় চতুষ্পদ জন্তু ও হিংস্র প্রাণী অবতরণ করে, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ যখন পানি দুই কুল্লা পরিমাণ হয়, তখন তা নাপাক হয় না।
It was narrated from 'Ubaidullah bin 'Abdullah bin 'Umar that his father said:"The Messenger of Allah (ﷺ) was asked about water and how some animals and carnivorous beasts might drink from it. He said: 'If the water is more than two Qullahs, it will not become filthy