Skip to content
3 October 2026 22 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 3248 Sahih
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسٍ - يَعْنِي ابْنَ حُذَافَةَ - وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ بِالْمَدِينَةِ فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ ‏.‏ فَقَالَ سَأَنْظُرُ فِي ذَلِكَ ‏.‏ فَلَبِثْتُ لَيَالِيَ فَلَقِيتُهُ فَقَالَ مَا أُرِيدُ أَنْ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا ‏.‏ قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رضى الله عنه فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ فَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَلَبِثْتُ لَيَالِيَ فَخَطَبَهَا إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَىَّ حِينَ عَرَضْتَ عَلَىَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ شَيْئًا ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي حِينَ عَرَضْتَ عَلَىَّ أَنْ أَرْجِعَ إِلَيْكَ شَيْئًا إِلاَّ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُهَا وَلَمْ أَكُنْ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ تَرَكَهَا نَكَحْتُهَا ‏.‏

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... উমর (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, খুনায়স অর্থাৎ ইবন হুযাফ, যিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী এবং বদরের যুদ্ধে অংশ গ্ৰহণকারীদের মধ্যে একজন ছিলেন, মদীনায় তাঁর ইন্তেকাল হলে হাফসা বিনত উমর (রাঃ) বিধবা হলেন। উমর (রাঃ) বলেনঃ আমি উসমান ইবন আফফানের সঙ্গে সাক্ষাৎ করে হাফসার কথা উল্লেখ করে তাকে বললামঃ যদি তুমি ইচ্ছা কর, তাহলে হাফসাকে আমি তোমার নিকট বিবাহ দিব। তিনি বললেনঃ এ ব্যাপারে আমি চিন্তা করব। আমি কিছুদিন অতিবাহিত করলাম, পুনরায় তার সাথে সাক্ষাৎ করলে তিনি বললেনঃ এসময় আমার বিবাহ করার ইচ্ছা নেই। উমর (রাঃ) বলেনঃ এরপর আমি আবু বকর সিদ্দীক (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বললামঃ যদি আপনি ইচ্ছা করেন, তাহলে হাফসাকে আপনার সাথে বিবাহ দিব। তিনি আমার এ প্রশ্নের কোন উত্তর দিলেন না। এতে উসমান (রাঃ)-এর উপর আমার যে ক্ৰোধ হয়েছিল, তাহাতে অধিক ক্ৰোধ হলো তার উপর। এভাবে আমি কিছুদিন অতিবাহিত করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তার বিবাহের প্রস্তাব দিলেন। আমি তাকে তাঁর বিবাহে সোপর্দ করলাম। এরপর আবু বকর (রাঃ)-এর সঙ্গে আমার সাক্ষাৎ হলে তিনি বললেনঃ আপনি আমার নিকট হাফসার বিবাহের প্রস্তাব দিলে আমি কিছু না বলায় হয়তো আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আপনি যখন প্রস্তাব দিলেনঃ তখন আপনাকে কোন উত্তর না দেওয়ার কারণ এ ব্যতীত আর কিছুই ছিল না যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার আলোচনা করতে শুনেছি। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোপন কথা প্ৰকাশ করতে চাইনি। যদি তিনি তাকে বাদ দিতেন তবে আমি তাকে বিবাহ করতাম।
It was narrated that 'Umar said:"Hafsah bint 'Umar became single when (her husband) Khunais -meaning bin Hudhafah- (died). He was one of the Companions of the Prophet who had been present at Badr, and he died in Al-Madinah. I met 'Uthman bin 'Affan and offered Hafsah in marriage to him. I said: 'If you wish, I will marry you to Hafsah.' He said: 'I will think about it.' A few days passed, then I met him and he said: 'I do not want to get married at the moment.'" 'Umar said: "Then I met Abu Bakr As-Siddiq, may Allah be pleased with him, and said: 'If you wish, I will marry Hafsah to you.' He did not give me any answer, and I felt more upset with him than I had with 'Uthman, may Allah be pleased with him. Several days passed, then the Messenger of Allah proposed marriage to her, and I married her to him. Abu Bakr met me and said: 'Perhaps you felt upset with me when you offered Hafsah in marriage to me and I did not give you an answer?' I said: 'Yes.' He said: 'Nothing prevented me from giving you an answer when you made the offer to me except the fact that I had heard the Messenger of Allah speak of her, and I did not want to disclose the secret of the Messenger of Allah; if he had left her, then I would have married her
Sunan an-Nasa’i 3248 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih Bukhari

More from this chapter

Whole chapter
Hadith 3247 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَرَادَ أَنْ يَتَزَوَّجَ، امْرَأَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ انْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الأَنْصَارِ شَيْئًا ‏"‏ ‏.‏

মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযিদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:

এক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করতে ইচ্ছা করলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে দেখে নাও, কেননা আনসারদের চক্ষুতে কিছু ত্রুটি থাকে।
It was narrated from Abu Hurairah that a man wanted to marry a woman and the Prophet said:"Look at her, for there is something in the eyes of the Ansar
Sunan an-Nasa’i 3247 Open
Hadith 3249 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ أَبُو عَبْدِ الصَّمَدِ، قَالَ سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، يَقُولُ كُنْتُ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ فَقَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلَكَ فِيَّ حَاجَةٌ
মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... মারহুম ইবন আবদুল আয়ীয আত্তার আবু আবদুস সামাদ বলেছেন, আমি ছাবিত বুনানী (রহঃ)-কে বলতে শুনেছিঃ একদা আমি আনাস ইবন মালিক (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তার নিকট তাঁর এক কন্যাও ছিল। তিনি বললেনঃ এক মহিলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে নিজের বিবাহ প্রস্তাব করে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনার কি আমার প্রয়োজন আছে?
Thabit Al-Bunani said:"I was with Anas bin Malik and a daughter of his was with him. He said: 'A woman came to the Messenger of Allah and offered herself in marriage to him. She said: O Messenger of Allah, do you want to marry me?
Sunan an-Nasa’i 3249 Open
Hadith 3246 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ نَظَرْتَ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الأَنْصَارِ شَيْئًا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي مَوْضِعٍ آخَرَ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَ وَالصَّوَابُ أَبُو هُرَيْرَةَ ‏.‏

মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, এক আনসারী ব্যক্তি বাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে বললোঃ আমি এক মহিলাকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি তাকে দেখেছ? আনসারদের চক্ষুতে কিছু ত্রুটি থাকে।
It was narrated that Abu Hurairah said:"A man of the Ansar came to the Messenger of Allah and said: 'I have married a woman.' He said: 'Did you look at her? For there is something in the eyes of the Ansar