মুহাম্মদ ইবন সালামা ইবন হারিছ ইবন মিসকীন (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা দুই ব্যক্তির প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন, তাদের একে অন্যকে হত্যা করে-আর উভয়ে জান্নাতে প্রবেশ করে। একজন তো আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, এরপর আল্লাহ্ তা'আলা হত্যাকারীকে ক্ষমা করে দেন, তারপর সেও জিহাদ করে এবং শহীদ হয়।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said:"Allah laughs at two men, one of whom killed the other but they both entered Paradise. The first one fought in the cause of Allah and was killed, then Allah accepted the repentance of the one who killed him, and he fought and was martyred
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তাআলা দুই ব্যক্তি সম্বন্ধে আশ্চর্যবােধ করবেন, তাদের একজন অন্যজনকে হত্যা করবে। অন্য সময় তিনি বলেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করবেন ঐ দুই ব্যক্তি সম্বন্ধে, যাদের একজন তার সাথীকে হত্যা করবে, এরপর তারা উভয়ে জান্নাতে প্রবেশ করবে।
It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said:"Allah, the Mighty and Sublime, likes it when there are two men, one of whom killed the other, then they both enter Paradise." And another time he said: "He laughs at two men, one of whom killed the other, then they both entered Paradise
হারিছ ইবন মিসকীন (রহঃ) ... সালমানুল খায়র (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন ও একরাত সীমানা পাহারায় কাটায় তার জন্য এক মাস রোযা রাখার ও ইবাদতের সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি পাহারার কাজে নিয়ােজিত অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্যও ঐ সওয়াব রয়েছে। আর তাকে জান্নাত হতে রিযিক পৌছানো হবে, আর সে সমস্ত ফিতনা হতে রক্ষিত থাকবে।
It was narrated from Salman Al-Khair that the Messenger of Allah (ﷺ) said:"Whoever guards Ribat (the frontier) for one day and one night, will be given a reward like that for fasting and praying Qiyam for a month, and whoever dies at Ribat (guarding the frontier) will be rewarded, and he will be given provision, and he will be kept safe from Al-Fattan." [1] [1] According to As-Sindi, the preferred pronunciation is Al-Fattan, plural of Fatan refering to Al-Munkar and An-Nakir, while Al-Fattan would refer to Ash-Shaitan or the like, among the punishment of the grave, or, the angels of chastisement
রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহীদগণ এবং যারা বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তারা আমাদের রবের নিকট বাদানুবাদ করবে-তাউন রোগে মারা গেছে তার সম্বন্ধে। শহীদগণ বলবেন, আমাদের এ ভাইয়েরা নিহত হয়েছেন, যেভাবে আমরা নিহত হয়েছি। আর বিছানায় মৃত্যুবরণকারীগণ বলবেন আমাদের এ ভাইয়েরা তাদের মৃত্যুবরণ করেছে, যেমন আমরা মৃত্যুবরণ করেছি। তখন আমাদের রব বলবেনঃ তাদের যখমের প্রতি লক্ষ্য কর, যদি তাদের যখম শহীদদের ক্ষতের সদৃশ হয়, তাহলে তারা তাদের মধ্যে হবে এবং তাদের সাথে থাকবে, তখন দেখা যাবে তাদের ক্ষত শহীদের ক্ষতের সদৃশ।
It was narrated from Al-'Irbad bin Sariyah that the Messenger of Allah (ﷺ) said:"The martyrs and those who dies in their beds referred a dispute to our Lord concerning those who dies of the plague. The martyrs said: 'Our brothers were killed as we were killed.' And those who dies in their beds said: 'Our brothers dies on their beds as we died.' Our Lord said: 'Look at their wounds; if their wounds; if their wounds are like the wounds of those who were killed then they are of them and belong with them.' And their wounds were like their (the martyrs') wounds