মুহাম্মদ ইবন আব্দুল্লাহ ইয়াযীদ (রহঃ) তাঁর পিতা থেকে ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি এমন যে, যাদেরকে সাহায্য করা আল্লাহর উপর অবধারিত। আল্লাহর রাস্তার মুজাহিদ, যে বিবাহকারী পরহেযগারীর উদ্দেশ্য বিবাহ করে, যে মুকাতার গোলাম কিতাবাতের অর্থ আদায় করার ইচ্ছা রাখে।
It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said:"There are three, all of whom have a promise of help from Allah: 'The Mujahid who strives in the cause of Allah, the Mighty and Sublime; the man who gets married, seeking to keep himself chaste; and the slave who has a contract of manumission and wants to buy his freedom
মুহাম্মদ ইবন আব্দুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু আইয়ুব আনসারী (রাঃ) বলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আল্লাহর রাস্তায় এক বিকেল অথবা এক সকাল বের হওয়া সেসব বস্তু থেকে উত্তম, যে সবের উপর সূর্য উদিত হয় অথবা অস্ত যায়।
It was narrated from Abu 'Abdur-Rahman Al-Hubuli that he heard Abu Ayyub Al-Ansari say:"The Messenger of Allah (ﷺ) said: 'Going out before noon and after noon, in the cause of Allah, is better than everything on which the sun rises and sets
ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ আল্লাহর প্রতিনিধি তিন শ্রেণীরঃ যোদ্ধা, হাজী এবং উমরাহ আদায়কারী।
Abu Hurairah said:"The Messenger of Allah (ﷺ) said: 'The guests of Allah, the Mighty and Sublime, are three: The warrior, the pilgrim performing Hajj, and the pilgrim performing 'Umrah
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর রাস্তায় এক সকালে এবং এক বিকালে বের হওয়া পৃথিবী এবং তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা উত্তম।
It was narrated that Sahl bin Sa'd said:"The Messenger of Allah (ﷺ) said: 'Going out before noon or after noon, in the cause of Allah, the Mighty and Sublime, is better than this world and everything in it