মুহাম্মদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল হাকাম (রহঃ) ... আব্দুল আলা ইবন লাজলাজ (রহঃ) সূত্রে আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহ্ তা'আলা কোন মুসলিমের উদরে আল্লাহর রাস্তার ধূলা ও জাহান্নামের ধোঁয়া একত্রিত করবেন না এবং কোন মুসলিমের অন্তরে আল্লাহর প্রতি ঈমান ও কৃপণতাকে একত্রিত করবেন না।
It was narrated from Abu Al-'Ala' bin Al-Lajlaj that he heard Abu Hurairah say:"Allah will never combine the dust in the cause of Allah, the Mighty and Sublime, and the smoke of Hell, in the lungs of a Muslim man, and Allah will never combine faith in Allah, and stinginess in the heart of a Muslim man
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিমের নাকের ছিদ্রে আল্লাহর রাস্তার ধূলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না। আর কোন মুসলিমের অন্তর আল্লাহর প্রতি ঈমান ও কৃপণতা একত্রিত হবে না।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah (ﷺ) said: 'The dust in the cause of Allah and the smoke of Hell will never be combined in the nostrils of a Muslim, and stinginess and faith will never be combined in a Muslim man's heart
হুসায়ন ইবন হুরায়স (রহঃ) ... ইয়াযীদ ইবন আবু মারইয়াম (রহঃ) বলেন, আবায়া ইবন রাফি (রহঃ) আমার সঙ্গে সাক্ষাত করলেন, তখন আমি জুমআর সালাত আদায়ের জন্য যাচ্ছিলাম। তিনি বললেন, সুসংবাদ গ্রহণ করুন। আপনার এই পদক্ষেপ হচ্ছে আল্লাহর পথে। আমি আবূ আবস (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তির পদদ্বয় আল্লাহর পথে ধূলি ধূসরিত হয়, সে জাহান্নামের জন্য হারাম হয়ে যায়।
Yazid bin Abi Mariam said:"Abayah bin Rafi' met me when I was walking to Friday prayers, and he said: 'Rejoice, for these steps you are taking are in the cause of Allah. I heard Abu 'Abs say: The Messenger of Allah (ﷺ) said: Anyone whose feet become dusty in the cause of Allah, he will be forbidden to the Fire
আমর ইবন আলী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহর রাস্তার ধূলা এবং জাহান্নামের ধোঁয়া কোন মুসলিমের নাকের ছিদ্রে প্রবেশ করবে না।
It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said:"The dust in the cause of Allah, the Mighty and Sublime, and the smoke of Hell will never be combined in the nostrils of a Muslim