আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, যে কোন ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, তাকে জাহান্নামের আগুন ভক্ষণ করাবে না; যতক্ষণ না দুধ পুনঃ প্রবেশ করবে এর স্তনে। আর কখনও আল্লাহর রাস্তায় জিহাদের ধূলা এবং জাহান্নামের ধোঁয়া একজন মুমিনের নাকের ছিদ্রে একত্রিত হবে না।
It was narrated that Abu Hurairah said:"No man who weeps for fear of Allah will be touched by the Fire until the milk goes back into the udders. And the dust (of Jihad) in the cause of Allah and the smoke of Hell, will never be combined in the nostrils of a Muslim
কুতায়বা (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ তাবুকের বৎসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশে খুৎবা দিচ্ছিলেন, তখন তিনি তাঁর সওয়ারীতে হেলান দিয়ে বসে ছিলেন। তিনি বললেনঃ আমি কি তোমাদেরকে উত্তম ও অধম ব্যক্তির সংবাদ দেব না? লোকের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে ব্যক্তি আমৃত্যু আল্লাহর রাস্তায় কাজ করে, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে অথবা তার উটের পৃষ্ঠে থেকে অথবা পদব্রজে। আর অধম সে ব্যক্তি, যে ব্যক্তি গুনাহর কাজ করে, আল্লাহর কিতাব তিলাওয়াত করে, কিন্তু মন্দ থেকে বিরত থাকে না।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"in the year of Tabuk, the Messenger of Allah (ﷺ) addressed the people, while leaning against his mount. He said: 'Shall I not tell you of the best of the people and the worst of the people? Among the best of the people is a man who strives in the cause of Allah on the back of his horse, or on the back of his camel, or on his own two feet, until death comes to him. And among the worst of the people, is an immoral man (Fajir) who reads the Book of Allah but he does not refrain from doing anything bad because of it
হান্নান ইন সারি (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, যে পর্যন্ত না দুধ এর স্তনে প্রবেশ করবে। আর আল্লাহর রাস্তায় ধূলা এবং জাহান্নামের আগুনের ধোঁয়া একত্রিত হবে না।
It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said:"No man will enter the Fire who weeps for fear of Allah, Most High, until the milk goes back into the udders. And the dust (of Jihad) in the cause of Allah, and the smoke of Hell will never be combined
কাছীর ইবন উবায়দ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত:
এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি উত্তম? তিনি বললেনঃ যে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সে ব্যক্তি বললো ও ইয়া রাসূলাল্লাহ! তারপর কোন ব্যক্তি? তিনি বললেনঃ সে মুমিন ব্যক্তি, যে আল্লাহকে ভয় করে এবং পর্বতের উপত্যকাসমূহের কোন উপত্যকায় বসবাস করে এবং নিজের অনিষ্ট থেকে লোকদের রক্ষা করে।
It was narrated from Abu Sa'eed Al-Khudri that a man came to the Messenger of Allah (ﷺ) and said:"O Messenger of Allah! Which of the people is best?" He said: "One who strives with himself and his wealth in the cause of Allah." He said: "Then who, O Messenger of Allah?" He said: "Then a believer (isolating himself) in one of the mountain passes, who fears Allah and spares the people his evil