মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বাযী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হলো, মিনার দিনগুলোতে সে দিনের হজ্জের কার্যাবলীর ব্যাপারে তিনি বললেনঃ কোন গুনাহ্ নেই। এরপর এক ব্যক্তি প্রশ্ন করলো ও আমি পশু কুরবানীর পূর্বে মাথা মুণ্ডন করেছি। তিনি বললেনঃ কোন পাপ নেই। পরে এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ আমি সন্ধ্যার পর কংকর নিক্ষেপ করেছি। তিনি বললেনঃ এতে কোন পাপ নেই।
It was narrated that Ibn abbas said:"The Mesenger of Allah was asked questions during the days of Mina and he said: 'There is no harm.' A man said: 'I shaved my head before offering the sacrifice.' He said: 'There is no harm.' Another man said: 'I stoned (the Majarat) after evening came.' He said: "There is no harm
আমর ইবন আলী (রহঃ) ... উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর একজন স্ত্রীকে আদেশ করেন যে, যেন সে মুদালিফার রাতে মুযদালিফা ত্যাগ করে জামরা-ই আকাবায় গিয়ে সেখানে কংকর নিক্ষেপ করে এবং ভোরে মানযিলে ফিরে আসে। আতা (রহঃ) মৃত্যুর পূর্ব পর্যন্ত এরূপ করতেন।
Aishah bint Tallah narrated from her maternal aunt Aishah the Mother of the Believers that:the Messenger of Allah told one of his wives to depart from Jam (Al-Muzadalifah) on the night of Jam, to go to Jamratual Aqabah and stone it, then come back to her camp before morning. And Ata used to do that until he died
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لِلرُّعَاةِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا .
হুসায়ন ইবন হুরায়স ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... আবুল বাদ্দাহ ইবন আদী তার পিতার মাধ্যমে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালদের অনুমতি দিয়েছেন, তারা একদিন কংকর নিক্ষেপ করবে আর একদিন তা বাদ দেবে।
It was narrated from Abu al-Baddah bin'Adiyy, from father, that:the Prophet granted the camel herders a concession allowing them to stone the Jamrat on one day an not another
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدَّمَ أَهْلَهُ وَأَمَرَهُمْ أَنْ لاَ يَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ .
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর পরিবার-পরিজনকে আগেই পাঠিয়ে দিলেন, আর তাদের বলেছিলেনঃ তোমরা জামৱা-ই-আকাবায় সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করবে না।
It was narrated from Ibn Abbas that:the Prophet sent his family ahead, and told them not to stone the Jamrah until the sun had risen. (Daif)