আমর ইবন হিশাম (রহঃ) ... ইয়াহইয়া ইবন হুসায়ন তার দাদী উম্মে হুসায়নের মাধ্যমে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জের বছর আমিও হজ্জ করি। বিলাল (রাঃ)-কে দেখলাম, তার সওয়ারীর লাগাম ধরে টেনে নিলেন। আর উসামা ইবন যায়দ (রাঃ) তার উপর কাপড় টাঙ্গিয়ে তাঁকে ছায়া দিচ্ছেন রৌদ্র তাপ থেকে রক্ষার জন্য, আর তখন তিনি ছিলেন মুহরিম। এরপর তিনি জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করেন এবং লোকদের সম্মুখে খুতবা দেন। তিনি আল্লাহর শোকর আদায় করেন, তার প্রশংসা করেন এবং একটি দীর্ঘ খুতবা দেন।
It was narrated from Yajya bin Al-Husain that his grandmother, Umm Husain said:"I perfomed Hajj during the Hajj of the Prophet. I saw Bilal hodling on the reins of his she-camel, and Usmah bin Zaid hodling his garment ouver him to shade him from the heat, while he was in Ihram, until he had stoned Jamratual Aqabah. Then he addressed the people and praised Allahy, and mentioned many things
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারীর উপর থেকে আকাবার ভোরে বলেনঃ এসাে, আমার জন্য কংকর কুড়িয়ে নাও, তখন আমি তাঁর জন্য কয়েকটি কংকর কুড়িয়ে নেই। সেগুলো তাঁর হাতে দিলাম। তিনি সেগুলো তাঁর হাতে নাড়াচাড়া করতে করতে বলেন, এগুলোর মত কংকরই তোমরা নিক্ষেপ করবে। ইয়াহইয়া (রহঃ) সেগুলোর মত কংকর তার হাতে নিয়ে নাড়াচাড়া করার অবস্থা বর্ণনা করেছেন।
It was narrated that Ibn Abbas said:"On the morning of Al-Aqabah, while he was on his mount, the Messenger of Allh said: 'Pick up (some pebbles) for me.' So P picked up some pebbles for him that were the size of date stones of fingertips, and placed them in his hand. He started to do this with his hand." Yahya described him shaking them in his hand like this
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার সাদা ও লাল মিশ্রিত রংয়ের উটনীর উপর থেকে কুরবানীর দিনে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি উটনীকে মারতেও দিলেন না, আর হাঁকাতেও ছিলেন না।
It was narrated that Qudamah bin Abdullah said:"I saw the Messenger of Allah stoning JamratualAqabah on the Day of Sacrifice on the reddish-brown camel of his, without beating anyone or driving them off
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বলেন, যখন তারা সন্ধ্যায় আরাফা ও সকালে মুযদালিফা ত্যাগ করেন এবং মিনায় প্রবেশ করেন, তোমরা ধীর-স্থিরভাবে চল। তখন তিনি তাঁর উটনীর লাগাম টেনে রাখেন। এরপর যখন তিনি মিনায় প্রবেশ করেন তখন তিনি অবতরণ করেন। মুহাসির নামক স্থানে তিনি বলেনঃ তোমরা কংকর সাথে নাও, যা জামরায় নিক্ষেপ করতে হবে। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইঙ্গিত করে বলেন যেরূপ কংকর মানুষ সাধারণত নিক্ষেপ করে থাকে।
It was narrated that Al-Fadl bin Abbas said:"The Messenger of Allah said to the people when they moved on the evening of Arafat and the morning of Jam' (assembly at Al-Muzdalifah): 'You must have tranquility.' He was reining in his camel, and when he entered Mina, he came down to Muhassir and said: 'You have to pick up pebbles the size of date stones of fingertips with which to stone the Jamrat.' And he (Al-Fadl) said: 'And the Prophet gestured with his hand like a man throwing a pebble