তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বললেন, যখন তারা সন্ধ্যায় আরাফা ত্যাগ করছিলেন আর মুযদালিফায় ভোৱে তোমরা ধীরস্থির ভাবে পথ অতিক্রম করবে আর তখন তিনি তাঁর উটনীর লাগাম ধরে রেখেছিলেন। তারপর যখন তিনি মিনায় প্রবেশ করলেন, অবতরণ করলেন। যখন তিনি মুহাসসার নামক স্থানে অবতরণ করলেন, তখন বললেনঃ তোমরা পাথরের টুকরা সঙ্গে নাও, যা জামরায় নিক্ষেপ করতে হবে। রাবী বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইঙ্গিত করে বললেনঃ যেরূপ পাথর মানুষ সাধারণত নিক্ষেপ করে থাকে।
It was narrated that Al-Fadl bin Abbas said:"The Messenger of Allah said to the people when they moved on the evening of Arafat and the morning of Jam' (assembly at Al-Muzdalifah): 'You must have tranquility.' He was reining in his camel, and when he entered Mina, he came down to Muhassir and said: 'You have to pick up pebbles the size of date stones of fingertips with which to stone the Jamrat.' And he (Al-Fadl) said: 'And the Prophet gestured with his hand like a man throwing a pebble
ইবরাহীম ইবন হারুন (রহঃ) ... জাফর ইন মুহাম্মদ (রহঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, তাঁর পিতা বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে তাকে বললামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে আমাকে অবহিত করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার পূর্বেই মুদালিফা ত্যাগ করেন এবং ফযল ইবন আব্বাসকে তার পেছনের বাহনে বসিয়ে নেন, মুহাসসিরে এসে তিনি তার বাহনকে দ্রুতগতিতে পরিচালনা করেন। পরে তিনি সে পথ ধরে চলেন যা তোমাকে জামরায় কুরবায় পৌছে দেবে। এরপর তিনি বৃক্ষের নিকটে জামরায় উপনীত হন এবং সেখানে সাতটি পাথর টুকরো নিক্ষেপ করেন। তিনি এগুলোর প্রত্যেকটি নিক্ষেপের সময় তাকবীর বলেন। তিনি পাথর টুকরোগুলো নিক্ষেপ করেন উপত্যকার মধ্যে থেকে।
Jafar bin Muhamad narrated that hi father said:"We enterd upon Jabir bin Abdullah and I said: "Tell me about the Hajj of the Prophet.' He said: 'The Messenger of Allah moved on from Al-Muzadalifah before the sun rose, and Al-Fadl bin Abbas rode behind him. When he came to Muhassir he sped up a little, then he follwed the middle road that brings you out at the largest Jamrat. When he came to the Jamrat whichis by the tree, he threw seven pebbles, saying the Takbir with each one, (using) pebbles the size of the date stones of fingertips, and he threw from the bottom of the valley
মুহাম্মদ ইবন সালামা (রহঃ) ... উরওয়া (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি উসামা ইবন যায়দের সঙ্গে উপবিষ্ট ছিলাম, তখন তাকে প্রশ্ন করা হলো যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে মুযদালিফা থেকে ফেরার সময় কিরূপে চলেন? তিনি বলেনঃ তিনি তার উটনী চালিয়ে যাচ্ছিলেন, যখন কোন পানি শূন্য স্থানে উপনীত হন, তখন সওয়ারী দ্রুত চালান।
It was narrated form Hisham bin Urwah that his father said:"Usamah bin Zaid was asked - while I was sitting with him: 'How did the Messenger of Allah travel during the Farewell Pilgrimage when he moved on?' He said: 'He rode at a moderate pace, and if he found some open space, he would gallop