أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، عَائِشَةَ قَالَتْ وَدِدْتُ أَنِّي اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ فَصَلَّيْتُ الْفَجْرَ بِمِنًى قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ وَكَانَتْ سَوْدَةُ امْرَأَةً ثَقِيلَةً ثَبِطَةً فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَذِنَ لَهَا فَصَلَّتِ الْفَجْرَ بِمِنًى وَرَمَتْ قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ .
মুহাম্মদ ইবন আদম ইবন সুলায়মান (রহঃ) ... উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ভাল মনে করলাম যে, সাওদা (রাঃ) যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে অনুমতি চেয়ে নিয়েছেন, আমিও যদি সেরূপ তার কাছ থেকে অনুমতি চেয়ে নিতাম এবং ফজরের সালাত মিনায় লোকের আগমনের পূর্বে আদায় করতাম। সাওদা (রাঃ) ছিলেন মোটা মানুষ এবং ধীরগতি সম্পন্না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে অনুমতি দেন। তখন তিনি ফজরের সালাত মিনায় আদায় করেন এবং লোকের আগমনের পূর্বেই কংকর নিক্ষেপ করেন।
It was narrated that the Mother of the Belivers Aishah said:"I wished that I had asked the Messenger of Allah for permission as Sawdha did, so that I could pray Fajir in Mina before the people came. Sawdah was heavyset woman, so she asked the Messenger of Allah for permission, and he gave her permission to pray Fajir in Mina and stone the before the people came
মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন আবদুল হাকাম (রহঃ) ... আতা ইবন আবু রাবাহ (রহঃ) ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পরিবারের দুর্বলদের সঙ্গে প্রেরণ করেন, আমরা ফজরের সালাত মিনায় আদায় করি, এবং জামরায় কংকর নিক্ষেপ করি।
Ata bin Abi Rabah told them that he heard Ibn Abbas say:"The Messenger of Allah sent me with the weak ones of his family to pray Subh in Mina and stone the Jamrah
মুহাম্মদ ইবন সালামা (রহঃ) ... আতা ইবন আবু রাবাহ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আসমা বিত আবু বকর (রাঃ)-এর আযাদকৃত গোলাম তার কাছে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, আমি আসমা বিনত আবু বকর (রাঃ)-এর সঙ্গে মিনায় অন্ধকারে গমন করলাম। আমি তাকে বললামঃ আমরা যে মিনায় অন্ধকারে এসে গেলাম। তিনি বললেনঃ আমরা এরূপ করতাম ঐ ব্যক্তির সঙ্গে, যিনি তোমার চাইতে উত্তম ছিলেন।
It was narrated from Ata bin Abi Rabah that a freed slave of Asma bin Abi Bakr told him:"I came with Asma bint Abi Bakr to Mina at the end of the night and I said to her: 'We have come to Mina at the end of the night.' She said: 'We sued to do this one who was better than you
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবূ ইসহাক (রহঃ) বলেন, আমি আমর ইবন মায়মূন (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন আমি মুযদালিফায় উমর (রাঃ)-এর কাছে হাযির হলাম। তিনি বললেন, জাহিলী যুগে তারা মুযদালিফা হতে প্রস্থান করতো না সূর্যোদয়ের পূর্বে, তারা বলতোঃ সবির পাহাড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত অবস্থান কর। আর রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করে সূর্যোদয়ের পূর্বেই মুদালিফা থেকে প্রস্থান করেন।
It was narrated that Amr bin Maimun aid:"I head him say 'I saw 'Umar in Al-Muzdalifah and he said: The people of the Jahiliyyah would not depart until the sun had risen, and they would say: Shine, O Thabir! The Messenger of Allah differed from them and departed before the sun had risen