ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... উরওয়া ইবন মুদাররিস ইবন আউস ইবন হারিসা ইবন লাম (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আমি মুযদালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, আমার কি হজ্জ আদায় হয়েছে? তিনি বললেনঃ যে ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে এবং এস্থানে অবস্থান করেছে, এর পূর্বে আরাফা হতে প্রত্যাবর্তন করেছে- রাতে অথবা দিনে, তার হজ্জ আদায় হয়েছে এবং সে তার ইহরামের দায়িত্ব পূর্ণ করেছে। এখন হালাল হওয়ার জন্য যা করণীয়, তা পূর্ণ করবে।
Urwah bin Mudarris bin Aws bin Harithah bin La'm said:"I came to the Prophet in Jam (Al-Muzdalifah) and said: 'Is there Hajj for me?' He said: 'Whoever offers this prayer with us and observed this standing until he departed, and he departed before that from Arafat by night or by day, then his Hajj is complete. And he has completed the prescribed duties
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، قَالَ حَدَّثَنَا أُمَيَّةُ، عَنْ شُعْبَةَ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِجَمْعٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَقْبَلْتُ مِنْ جَبَلَىْ طَيِّئٍ لَمْ أَدَعْ حَبْلاً إِلاَّ وَقَفْتُ عَلَيْهِ فَهَلْ لِي مِنْ حَجٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى هَذِهِ الصَّلاَةَ مَعَنَا وَقَدْ وَقَفَ قَبْلَ ذَلِكَ بِعَرَفَةَ لَيْلاً أَوْ نَهَارًا فَقَدْ تَمَّ حَجُّهُ وَقَضَى تَفَثَهُ " .
আলী ইবন হুসায়ন (রহঃ) ... উরওয়া ইবন মুদারিস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি মুযদালিফায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তায় গোত্রের পাহাড়দ্বয় হতে আগমন করেছি, আর আমি কোন পাহাড়ে অবস্থান বাদ দেইনি; এমতাবস্থায় আমার কি হজ্জ আদায় হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে আর এর পূর্বে আরাফায় অবস্থান করেছে- দিনে হউক অথবা রাতে, তার হজ্জ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে। (এখন সে ইহরামে নিষিদ্ধ কার্যাদি চুল কাটা, নখ কাটা ইত্যাদি করতে পারবে।)
It was narrated that Urwah bin Mudarris said:"I came to the Prohet in Jam (Al-Muzdalifah) and said: 'O Messenger of Allah, I have come from the two mountains of Tai and I did not leave any mountain but I stood on it; is there Hajj for me?' The Messenger of Allah said: 'Whoever offers this prayer with us, and stood before that in Arafatat by night or by day, his Hajj is complete, and he has completed the prescribed duties
আমর ইবন আলী (রহঃ) ... উরওয়া ইবন মুদাররিস তায়ী (রাঃ) বলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে অারয করলামঃ আমি তায়-এর পাহাড়দ্বয় হতে আপনার খেদমতে হাযির হয়েছি। আমার সওয়ারীকে ক্লান্ত করেছি এবং নিজেও অনেক কষ্ট স্বীকার করেছি। এমন কোন পাহাড় নেই যার উপর আমি অবস্থান করিনি, আমার কি হজ্জ আদায় হয়েছে? তিনি বললেনঃ যে ব্যক্তি এখানে আমাদের সঙ্গে ভোরের সালাত আদায় করেছে, আর এর পূর্বে আরাফায় আগমন করেছে- সে ইহরামের কাজ সমাপ্ত করে চুল, গোফ, নখ ইত্যাদি কর্তন করার পর্যায়ে পৌছেছে, সে তার হজ্জ পূর্ণ করেছে।
Urwah bin Mudarris at Tai said:"I came to the Messenger of Allah and said: "I have come to you from the two mountains of Tai and I have exhausted my camel, and exhausted myself; is there Hajj for me?' He said: 'Whoever offeres this morning prayer with us here, and came to Arafat before that, then he has completed the prescribed duties and his Hajj is complete
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... উরওয়া ইবন মুদাররিস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইমাম এবং অন্যান্য লোকের সঙ্গে মুযদালিফায় অবস্থান করেছেন এবং পরে সেখান থেকে মিনায় প্রত্যাবর্তন করেছে, সে হজ্জ পেয়েছে। আর যে ব্যক্তি ইমাম এবং লোকের সঙ্গে মুযদালিফায় অবস্থান করেনি, সে হজ্জ পায় নি।
It was narrated that Urwah bin Mudarris said:The Messenger of allah said: "Whoever catches up (with Fajir prayer) in Jam (Al-Muzdalifah) with the Imam and the people (and stays there) until they move on, the he has caught up with Hajj. Whoever does not catuch up with the people and the Imam, then has not caught it (Hajj)