মাহমূদ ইন গায়লান (রহঃ) ... উসামা ইবন যায়দ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঢালু স্থানে অবতরণ করেন, সে স্থানে (বনূ উমাইয়ার) আমীরগণ অবতরণ করেন। তিনি সেখানে পেশাব করে অযু করেন- হালকাভাবে (একবার একবার অঙ্গ ধৌত করেন অথবা পানি স্বল্প ব্যয় করেন।) আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সালাত। তিনি বললেনঃ এরাতে যে সময়ে সালাত আদায় করতে হয়, সে সালাত ও তার সময় তোমাদের সামনে। যখন আমরা মুযদালিফায় আসলাম, তখন তিনি সালাত আদায় করলেন, শেষ ব্যক্তিটিও তার উটের পিঠ হতে নামার পূর্বে।
It was narrated that Usmah bin Zaid said:"The Messenger of allah stopped in the mountain pass where the rulers stop now, and urinated, then he performed a light Wudu and I said: 'O Messenger of Allah (isit time for ) prayer?' He said: 'The prayer is still ahead of you.' When we came to Al-Muzdalifah the people did not unload their camles until he had prayed
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَةَ مَالَ إِلَى الشِّعْبِ قَالَ فَقُلْتُ لَهُ أَتُصَلِّي الْمَغْرِبَ قَالَ " الْمُصَلَّى أَمَامَكَ " .
কুতায়বা (রহঃ) .... উসামা ইন যায়দ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা হতে প্রত্যাবর্তন করলেন, তখন তিনি উপত্যকার দিকে গেলেন। উসামা (রাঃ) বলেনঃ আমি তাকে বললামঃ আমি কি মাগরিবের সালাত আদায় করবো? তিনি বললেনঃ সালাত আদায় করার স্থান তোমার সামনে।
It was narrated from Usmah bin Zaid that when the Prophet departed from Arafat he turned toward the mountain pass. I said to him:"Are you going to pray Magrib?" He said: "The prayer place is still ahead of you
বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে, তিনি বলেনঃ তিনি সফরে মাধ্যম চাল অবলম্বন করতেন। যখন তিনি প্রশস্ততা পেতেন, তখন তিনি দ্রুত চলতেন। আর 'নস' বলা হয় আনাক-এর তুলনায় দ্রুত চলাকে।
It was narrated from Usmah bin Zaid that he was asked how the Prophet traveled during the Farewell pilgrimage. He said:"He used to ride at a moderately fast pace, and when he came upon some open space he would gallop