أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَحَدَّثَنَا أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ " .
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... জাফর ইবন মুহাম্মদ (রহঃ) বলেন, আমার পিতা বলেছেন, আমরা জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজ্জ সম্বন্ধে। তিনি আমাদের বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরাফার সবটাই মাওফিক বা অবস্থানের স্থান।
Ja`far bin Muhammad said:"My father told me: 'We came to Jabir bin `Abdullah and asked him about the Hajj of the Prophet. He told us that the Prophet said: "All of Arafat is the place of standing
কুতায়বা (রহঃ) ... ইয়াযীদ ইবন শায়বান (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা আরাফায় মাওকাফের দূরে একস্থানে দণ্ডায়মান ছিলাম। এমন সময় ইবন মিরবা' আনসারী (রাঃ) আমাদের কাছে এসে বললেনঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত। তিনি বলেনঃ তোমরা তোমাদের মাশায়েরে অবস্থান কর, কেননা তোমরা তোমাদের পিতা ইবরাহীম (আঃ)-এর বিধানের উপর রয়েছ।
It was narrated from Amr bin Abdullah bin Safwan that Yazid bin Shaiban said:"We were standing in Arafat in a place far from the place of standing, and Ibn Mirba Al-Ansari came and said: 'I am the messenger of Messenger of Allah to you; he says: 'Stay where you are (for it is a place of ritual), for you are following the legacy of you father Ibrahim, peace be upon him
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ، قَالَ شَهِدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ نَاسٌ فَسَأَلُوهُ عَنِ الْحَجِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَجُّ عَرَفَةُ فَمَنْ أَدْرَكَ لَيْلَةَ عَرَفَةَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ مِنْ لَيْلَةِ جَمْعٍ فَقَدْ تَمَّ حَجُّهُ " .
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুর রহমান ইবন ইয়ামুর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে কয়েকজন লোক এসে তাকে হজ্জ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ হজ্জ হলো আরাফায়। অতএব যে ব্যক্তি আরাফার রাত পেয়েছে মুযদালাফার রাতের পূর্বে, তার হজ্জ পূর্ণ হয়েছে।
It was narrated that Abdur-Rahman bin Yamur said:"I saw the Messenger of Allah when people came to him and asked him about Hajj. The Messenger of Allah said: 'Hajj is Arafat. Whoever catches up with the night of Arafat before dawn comes on the night of Jam (Al-Muzdalifah), his Hajj is complete
তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলাম, সেখানে দাঁড়ানো। আমি বললামঃ তাঁর অবস্থা কি? ইনিও তো কুরায়শদের একজন।
It was narrated from Muhammad bin Jubir bin Mutim that his father:"I lost a camel of mine, so I went to look for it in Arafat on the day of Arafat. I saw the Prophet standing there and said: 'what is he doing here?' He is one of the Hums