আহমদ ইবন উসমান ইবন হাকীম আঊদী (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রাঃ) বলেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-এর সঙ্গে আরাফায় ছিলাম। তিনি বললেনঃ কী হলো লোকদেরকে তোমরা তালবিয়া পাঠ করতে দেখছি না? আমি বললামঃ মুয়াবিয়া (রাঃ)-এর ভয়ে। এরপর ইবন আব্বাস (রাঃ) তার তাবু হতে বের হলেন এবং বললেনঃ (لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ) তারা আলী (রাঃ)-এর প্রতি শত্রুতাবশত সুন্নত ছেড়ে দিয়েছে।
It was narrated that Saeed bin Jubair said:"I was with Ibn Abbas in Arafat and he said: 'Why do I not hear the people reciting Talbiyah?' I said: They are afraid of Muawiyah.' So Ibn Abbas went out of his tent and said: "Labbaik Allahumma Labbaik, Labbaik! They are only forsaking the Sunnah out of hatred for Ali
তিনি বলেন, আবদুল মালিক ইবন মারওয়ান হাজ্জাজ ইবন ইউসুফকে লিখিত আদেশ করলেন, তিনি যেন হজ্জের ব্যাপারে ইবন উমরের বিরোধিতা না করেন। তারপর যখন আরাফার দিন আসলো, ইবন উমর (রাঃ) সূর্য ঢলে পড়ার পর তার কাছে আগমন করলেন এবং আমিও তাঁর সঙ্গে ছিলাম। তিনি তার পর্দার নিকট এসে চিৎকার করে বললেনঃ এ ব্যক্তি কোথায়? তখন হাজ্জাজ তাঁর কাছে বের হয়ে আসলেন। তখন তার গায়ে কুসুম রংয়ের চাদর ছিল। তিনি বললেনঃ হে আবূ আবদুর রহমান! কী অবস্থা? তিনি বললেনঃ যদি সুন্নত পালনের আশা রাখেন, তা হলে এই অপরাহ্নেই বের হয়ে পড়ুন। হাজ্জাজ বললেনঃ এ মুহূর্তেই? তিনি বললেনঃ হ্যাঁ। হাজ্জাজ বললেনঃ আমি গায়ে একটু পানি ঢেলেই আপনার নিকট আসছি। এরপর তিনি অপেক্ষা করলে হাজ্জাজ বের হলেন। তারপর আমার এবং আমার পিতার সাথে চললেন। আমি বললাম, আপনি যদি সুন্নত মত আমল করার আশা রাখেন, তা হলে খুতবাকে সংক্ষেপ করুন এবং আরাফার দিকে তাড়াতাড়ি চলুন। তিনি আমার কথা শুনে ইবন উমরের প্রতি দৃষ্টিপাত করলেন, যেন একথা তিনি তার থেকেও শুনতে পান। যখন ইবন উমর (রাঃ) তা বুঝতে পারলেন, তিনি বললেন, তিনি ঠিকই বলেছেন।
It was narrated that Salim Bin Abdullah said:"Abdul Malik bin Marwan wrote to Al-Hajjaj bin Yusuf telling him not to go against Ibn Umar with regard to the Hajj. On the day of Arafat, Ibn Umar came to him when the sun had passed its zenith, and I was with him, and shouted near his cotton tent: 'Where is he?' Al-Hajjaj came out to him, wearing a wrap dyed with safflower. He said: 'What is the matter, O Abu Abdur Rahman?' He said: 'We have to move on if you want to follow Sunnah.' He said to him: 'At this hour?' He said: 'Yes.' He said: 'I will pour some water over my self (have a bath) then I will come out to you.' So he waited until he came, then he walked between my father and me, I said: 'If you want to follow the Sunnah, then deliver a short Khutbah and hasten to stand (in Arafat).' He started to look at Ibn Umar so that he could hear that, and when Ibn Umar noticed that he said: 'He is speaking the truth
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ نُبَيْطٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى جَمَلٍ أَحْمَرَ بِعَرَفَةَ قَبْلَ الصَّلاَةِ .
আমর ইবন আলী (রহঃ) ... সালামা ইবন নুবায়ত (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আরাফায় সালাতের পূর্বে লাল বর্ণের উটের উপর থেকে খুৎবা দিতে দেখেছি।
It was narrated from Salamah bin Nubait, that his father said:"I saw the Messenger of Allah delivering a Khutab atop a red camel in Arafat, before the Salah." (Daif)
উবায়দুল্লাহ ইবন ফাযালা (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আরাফার দিন, কুরবানীর দিন, এবং আইয়্যামে তাশরীক মুসলিমদের ঈদের দিন; আর এগুলো খাওয়া ও পান করার দিন।
It was narrated from Uqbah bin Amir that the Messenger of Allah said:"The day of Arafat and the day of sacrifice and the day of At-Tashriq are our Id, the people of Islam, and they are days of eating and drinking