মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) .... উরওয়া (রহঃ) বলেন, আমি আয়েশা (রাঃ)-এর নিকট (فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا) [(অর্থঃ তাই যে কেউ কা'বা গৃহের (হজ্জ কিংবা উমরাহ করে) এ দু'টির মধ্যে যাতায়াত করাতে তার কোন পাপ নেই। (সূরা বাকারাঃ ১৫৮)] এ আয়াত পাঠ করে বললামঃ উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে সাঈ না করাকে আমি মন্দ মনে করি না। তিনি বলেনঃ তুমি যা বললে তা মন্দ কথা, জাহিলী যুগে লোকেরা এই দু পাহাড়ের সাঈ করতো না। যখন ইসলামের যুগ এলো এবং কুরআন নাযিল হলোঃ (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ) “নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর অন্যতম নিদর্শন” (সূরা বাকারাঃ ১৫৮)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈ করলেন এবং আমরাও তাঁর সঙ্গে সাঈ করলাম। তাই ইহা সুন্নত।
It was narrated that Urwah said:"I recited to Aishah: 'So it is not a sin on him who performs Hajj or Umrah (Pilgrimage) of the House to Perform the going Tawaf) between them (as-Safa and Al-Marwah) "I said: 'I do not care if I do not go between tham?' She said: 'What a bad thing you have said!' People at the time of the Jahiliyyah used not to go between them, but when Islam came and the Quran was revealed: 'Verily, As-Safa and Al-Marwah are of the symols of Allah, the Messenger of Allah went between them, and we did that with him, and thus it became part of Hajj
মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... আমর ইবন দীনার (রহঃ) বলেনঃ ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করার পর সাতবার কা'বার তাওয়াফ করেন। পরে মাকামে ইবরাহীমের পেছনে দাঁড়িয়ে দু'রাকআত সালাত আদায় করেন। তারপর যে দরজা দিয়ে লোক বের হয়, সে দরজা দিয়েই তিনি সাফার দিকে বের হন এবং সাফা ও মারওয়ার সাঈ করেন। শুবা (রহঃ) বলেনঃ আইয়ুব (রহঃ) আমর ইবন দীনার (রহঃ) সূত্রে আমার কাছে বর্ণনা করেন যে, ইবন উমর (রাঃ) একে সুন্নত বলে আখ্যায়িত করেছেন।
Ibn Umar said:"When the Messenger of Allah arrived in Makkah he circumambulated the House seven times, then he prayed two Rakahs behind the Maqam. Then, he went out to As-Safa through the gate that is usually used to exit, and performed Sai between As-Safa and Al-Marwah." (One of the narrators Shubah said: Ayub informed me from Amr bin Dinar from Ibn Umar that he said: "A Sunnah)
আমর ইবন উসমান (রহঃ) ... উরওয়া (রহঃ) বলেনঃ আমি আয়েশা (রাঃ)-কে (فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا) এ আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম এবং বললামঃ আল্লাহর শপথ! সাফা ও মারওয়ায় সাঈ না করলে কারও পাপ হবে না। আয়েশা (রাঃ) বললেনঃ তুমি যা বললে, তা ভাল নয়, হে ভাগ্নে! তুমি এই আয়াতের মর্ম যা বুঝেছ; যদি তা-ই হতো তাহলে তোমরা এর সাঈ না করলে কোন পাপ হবে না ঠিকই। কিন্তু এই আয়াত নাযিল হয়েছে আনসারদের সম্বন্ধে। ইসলাম গ্রহণের পূর্বে তারা মানাতে তাগিয়া' (একটি মূর্তি)-এর হজ্জ করতো। আর যে এর হজ্জ করতো, সে সাফা ও মারওয়ার সাঈ করতো না। যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ব্যাপারে প্রশ্ন করেছিল, তখন আল্লাহ্ তা'আলা নাযিল করেনঃ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوْ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বতদ্বয়ের সাঈ করাকে শরীয়তের আহকামভূক্ত করেন। তাই কেউ পর্বতদ্বয়ের সাঈ বাদ দিতে পারবে না।
It was narrated that Urwah said:"I asked Aishah about the words of Allah, the Mighty and Sublime: 'So it sin not a sin on him who perform Hajj or Umrah (Pilgrimage) of the House (the Kabah at Makkah) to perform the going (Tawaf) between them (as-Safa and Al-Marwah) and (I said): 'By Allah, there is no sin on anyone if he does not go between As-Safa and Al-Marwa.' Aishah said: 'What a bad thing you said, O son of my brother! If this Ayah was as you have interpreted it, there would be no sin on a person if he did not go between them. But it was revealed concering the Ansar. Before they accepted Islam, they sued to enter Ihram for the false goddess Manat whom they used to worship at Al-Mushallal. Whoever enter Ihram for her would refrain from going between As-Safa and Al-Marwah. When they asked the Messenger of Allah about that, Allah, the Might and Sublime, revealed: 'Verily As-Safa and Al-Marwah (Two mountains in Makkah) are of the Symbols of Allah. So it is not a sin on him who performs Hajj or Urmrah (Pilgrimage) of the House (the Kabah at Makkah) to perform the going (Tawaf) between them (As-Safa and Al-Marwah). Then the Messenger of Allah enjoined going between them so no one has the right to refrain from going between them